পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লক অধীনস্থ গোবর্ধনপুর অঞ্চলের হারমা এলাকায় ২০১৯ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ভার্চুয়ালি শিলান্যাস করেছিলেন ১০ শষ্যা বিশিষ্ট হাসপাতালের। হাসপাতালের বিল্ডিং তৈরীর কাজ শেষ হলেও চালু হয়নি চিকিৎসা পরিষেবার। তৈরী হাসপাতাল বিল্ডিং এ কয়েকবছর ধরে ঝুলছে তালা, ক্ষোভ বাসিন্দাদের। দীর্ঘদিন বন্ধ থাকায় ভেঙে পড়ছে হাসপাতাল বিল্ডিং এর জানালার কাঁচ।
স্থানীয় মানুষদের চিকিৎসা পরিষেবা পেতে অনেকটাই ঘুরপথে দীর্ঘপথ অতিক্রম করে যেতে হয় জেলা সদর হাসপাতালে। স্থানীয় বাসিন্দারা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে হাসপাতাল উদ্ভোধন হলেও এখনো পরিষেবা পায়নি। ব্লক স্বাস্থ্য অধিকর্তাকে আমরা বহুবার জানিয়েও সুফল পাইনি। দ্রুত চিকিৎসা পরিষেবা পেতে তাকিয়ে আছে এলাকার মানুষ।







