খেলাধুলা

১৫ বছর পর কেকেআরের জার্সিতে শতরান হাঁকিয়ে ইচ্ছে পূরণ করলেন ভেঙ্কটেশ আয়ার! তিনি এখন কমলা টুপির দাবিদার

 

দীর্ঘ ১৫ বছরের খরা কাটিয়ে শতরান করলেন ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyar)। এর আগে ২০০৮ সালে আইপিএলের প্রথম মরশুমে ১৮ই এপ্রিল কেকেআর জার্সিতে শতরান হাঁকিয়ে তাক লাগিয়েছিলেন ব্রেন্ডন ম্যাকালাম। তারপর আইপিএলের ঝুলিতে একাধিক সেঞ্চুরি এলেও কেকেআরের ভাণ্ডার ছিল শূন্যই।

 

তারপর ১৫ বছর পর ১৬ই এপ্রিল, ২০২৩ সালে কেকেআরের সেই ইচ্ছেপূরণ করলেন ভেঙ্কটেশ আইয়ার। মাত্র ৪৯ বলেই তিনি শতরান করে ফেলেন। অবশেষে ৫১ বলে ১০৪ রান করে তিনি প্যাভিলিয়নে ফেরেন। তাঁর মারকাটারি ইনিংস ৬টা চার এবং ৯টি বাউন্ডারি দিয়ে সাজানো ছিল।

 

তবে চলতি আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হ্যারি ব্রুক প্রথম সেঞ্চুরির মালিক। কেকেআরের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সেই ইংল্যান্ডের এই ব্যাটার সেঞ্চুরি করেন। তবে এ মরশুমে দ্বিতীয় শতরানের পাশে ভারতীয় তারকার নাম জ্বলজ্বল করছে।

 

নিজের দুর্দান্ত ইনিংস নিয়ে ভেঙ্কটেশ বলেন, “ব্যাট করতে নেমে, নিজের কথা ভাবি না। দল আমার থেকে যেটা চায়, সেটাই দেওয়ার চেষ্টা করি। আজও তাই করেছি। তাছাড়া আমরা ভীষণ ভাল কোচিং স্টাফ পেয়েছি। অভিষেক নায়ার আমার পিছনে অনেক খেটেছেন। তারই ফল পাওয়া গেল”।

 

এদিন নীতীশ রানারা প্রথমে ব্যাট করতে নেমে শুরুতে রান রেট ভালই ধরে রেখেছিলেন। তবে স্লগ ওভারে পরপর দুটো উইকেট পড়ায় কেকেআরের গতি খানিকটা কমে যায়। ফলে একটা সময় দল ২০০ রানে পৌঁছে যাবে মনে হলেও তা হয়নি। ৬ উইকেটে ১৮৫ রানে নাইটদের ইনিংস শেষ হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.