এখন বি-টাউনের আলোচনার কেন্দ্রবিন্দু হলো অভিষেক বচ্চন আর ঐশ্বর্য রাই বচ্চন। কারণ শোনা যাচ্ছে তাদের দীর্ঘ দাম্পত্য জীবনে ধরেছে ফাটল। সূত্রের খবর, খুব শীঘ্রই বিবাহবিচ্ছেদ হতে চলেছে তাদের। যদিও এই বিষয়ে মুখ খোলেননি তারকা দম্পতি। বিচ্ছেদ নিয়ে কোনো মন্তব্যই করেনি তারকা জুটি। এই বিচ্ছেদকে ঘিরে আরও একটি নাম জড়িয়েছে , নিমরাত কৌর যিনি ‘দশভি’ ছবিতে সহঅভিনেত্রী ছিলেন অভিষেকের।
সূত্রের খবর, বেশ অনেকদিন থেকেই সম্পর্কে জড়িয়েছেন দুজনে। এই সম্পর্কের কথা কানে যেতেই মেয়ে আরাধ্যকে নিয়ে বাড়ি ছেড়েছেন অভিষেক ঘরণী ঐশ্বর্য। আরও জানা যাচ্ছে , ছেলের বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে নাকি কোনো সমস্যাই নেই বিগ বি এর এবং ছেলের নতুন বান্ধবীকে নাকি উপহারও পাঠিয়েছেন বিগ বি। তবে সেটা ‘দশভি’ ছবিতে নিমরতের অভিনয় দেখে মুগ্ধ হয়ে অভিনয়ের প্রশংসা স্বরূপ ফুল পাঠান বিগবি। তারকা দম্পতির বিচ্ছেদের জল্পনা এখন তুঙ্গে তাই বচ্চন পরিবারের নানা খবর ঘুরছে নেটপাড়ায়। সম্প্রতি ঐশ্বর্য রাই বচ্চনের এক পুরনো সাক্ষাৎকারও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে তিনি বলছেন, তাঁর বাড়িতে এসেছে এক গুচ্ছ উকিলের চিঠি। যদিও সাক্ষাৎকারটি বেশ কিছুদিনের পুরনো তবে বিচ্ছেদের জল্পনায় নেটপাড়ায় আরও বেশি করে ঘুরছে এই ভিডিওটি। তবে তাদের সম্পর্কের মোড় কোন দিকে গড়াবে তা সময়ের অপেক্ষা।







