৭ বছরের এক শিশুকে ধর্ষনের অভিযোগ অভিযোগ উঠল মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কেরালার কোল্লাম জেলার পুনালুরে। অভিযুক্তের নাম মুহাম্মদ রামশাদ(৩৫)। মালপ্পুরমের ভেল্লায়ুর বাসিন্দা অভিযুক্ত মুহাম্মদ রামশাদ পুনালুর ভেনচাম্প সালাফি জামাত মসজিদের মাদ্রাসায় শিক্ষকতা করত।
অভিযোগ, ২০২২ সাল থেকে গত মাস অবদি ওই শিশুটিকে লাগাতার ধর্ষণ করে গেছে ওই ধর্ষক শিক্ষক। নির্যাতিতা শিশুটি ওই মাদ্রাসায় পড়াশোনা করত। পুরো ঘটনা শিশুটির বাড়ির লোক জানতে পারার পরই ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে।
অভিযোগ দায়ের করার পর থেকেই পলাতক ওই ধর্ষক শিক্ষক মুহাম্মদ রামশাদ। অবশেষে রবিবার পুলিশ তাকে মালাপ্পুরম থেকে গ্রেফতার করে। সোমবার ধৃতকে আদালতে পেশ করা হয়।







