ক্রাইমজেলা

জল চাওয়ার নামে গৃহবধূকে ধর্ষণ রামপুরহাটে

রামপুরহাটে বাড়িতে ঢুকে গৃহবধূকে ধর্ষণ করার অভিযোগে বাড়ছে চাঞ্চল্য । অভিযুক্ত যুবক ওই গৃহবধূর বাড়িতে কয়েকদিন ধরেই নজর রাখে। তারপর জল তেষ্টার অজুহাতে ওই বাড়ির বধূর কাছে জল চায়।
জল দেবার উদ্দেশ্যে দরজা খুলতেই যুবক বধূর মুখ চেপে ধরে ঘরে ঢুকিয়ে দেয়। তারপর মুখে সেলোটেপ আটকে অনবরত ধর্ষণের অভিযোগ। ঘটনায় রামপুরহাট থানা অঞ্চলে ছড়ায় ব্যাপক চাঞ্চল্য। অভিযুক্ত যুবককে গ্রেফতার করে রামপুরহাট থানার পুলিশ। পাশাপাশি তার কঠোর শাস্তির দাবি জানায় স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত পথেঘাটে মেয়েদের কুমন্তব্য করত পাশাপাশি স্কুল-কলেজ ছাত্রীদের জামা ধরে টানাটানি করে। অভিযুক্ত যুবকের বাড়ি রামপুরহাটেই। আর নির্যাতিতা গৃহবধূর বাড়িও একই থানা অঞ্চলে। ওই অভিযুক্ত যুবক কদিন ধরেই সেখানে ঘোরা ফেরার পর বাড়ি ফাঁকা দেখে ওই বধূর কাছে জল পানের অজুহাতে অভিযুক্ত যুবক ওই বাড়িতে যায়। বধূ সরল মনে দরজা খুলে জল গেলে তখনই ঘরে ঢুকিয়ে সেলোটেপ আটকে ধর্ষণ করে।
ঘটনার পর নির্যাতিতার অভিযোগ, শনিবার তিনি একাই বাড়িতে ছিলেন।আচমকা তাঁর বাড়িতে গরমে জল তেষ্টা পেয়েছে বলে কড়া নাড়ে অভিযুক্ত। সে জল দিতে গেলেই তাঁকে ধাক্কা দিয়ে ভিতরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে ওই যুবক। তার মুখে সেলোটেপ আটকে ধর্ষণ করে। পরে চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসেন স্থানীয়রা। তাঁদেরকে সব বলে ওই বধূ। রাতে ওই যুবকের নামে রামপুরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ পেতেই গ্রেফতার করা হয় অভিযুক্তকে। ডাক্তারি পরীক্ষার জন্য গৃহবধূকে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

পুলিশ জানায়, বধূর বয়ান রেকর্ড করা হয়েছে। মেডিক্যাল রিপোর্ট আসলেই আইনি প্রক্রিয়া চালু হবে। গ্রেফতার অভিযুক্তের নামে আগেও অভিযোগ ছিল। পাড়ার বাইরে এসব করত বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে। ঘটনায় চিৎকার শুনে বাড়ির সদস্যরা প্রথমে ছুটে আসে। আর অভিযুক্ত যুবককে ধরায় বিষয়টি টাকা দিয়েমিটিয়ে নিতে প্রস্তাব দেয় ওই যুবক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.