বাগদায় বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর মন্দিরে পুজো দিয়ে প্রচার করার সময় তৃণমূলের গুন্ডা বাহিনীর বন্ধুক লাঠি সোটা নিয়ে হামলা করার পরিকল্পনা করেন,পাশাপাশি শান্তনু ঠাকুর ফিরে আসার সময় তার গাড়ি লক্ষ্য করে পাথর মারা হয় আহত হয় কয়েকজন মহিলা।প্রার্থীকে খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের।পাশাপাশি দাবী করা হয় পুলিশের বিরুদ্ধে পুলিশের মামলা করা হবে।তবে দু পক্ষের মধ্যে বাক-বিতন্ডায় জরিয়ে পরে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে দেখা যায় শান্তনু ঠাকুরের।ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি সামাল দিতে দেখা যায়।
যদিও বিক্ষোভ কারীদের দাবি,আমরা বিক্ষোভ দেখাতে আসিনি আমরা শান্তনু ঠাকুরকে ভোট দিয়েছিলাম আমরা পাঁচ বছর ধরে তাকে দেখিনি,আমফান-করোনা মহামারী গিয়েছে দেখিনি কখনও মতুয়া কার্ড দেবে বলে টাকা তুলে নিয়েছে।আমরা শুধু দেখা করতে এসেছিলাম জানতে এসেছিলাম।শান্তনু ঠাকুর বিজেপির গুন্ডাবাহিনী নিয়ে এসে আমাদের মহিলাদের উপরে আক্রমণ করে আমাদের মহিলাদের গায়ে হাত দেয় প্রশাসনের সামনেই।







