জেলা

ফায়ার এক্সটিংগুইশার ফেটে ঘটলো বিপত্তি! মৃত ১

ফায়ার এক্সটিংগুইশার রিফিলিং করতে গিয়েই ঘটলো দুর্ঘটনা। বিকট শব্দে ফেটে উঠলো সিলিন্ডার টি। সেই বিস্মরণেই মৃত্যু শ্যামল দে (৫৫) নামক ব্যাক্তির।গতকাল রাতে ঘটনাটি ঘটেছে বংশীহারি থানার দৌলতপুর এলাকার একটি পেট্রোল পাম্পে। খবর পেয়েই সঙ্গে সঙ্গে ঘটনা স্থলে পৌঁছয় বংশীহারি থানার পুলিশ ও অতিরিক্ত পুলিশ সুপার। তবুও শেষ রক্ষা হয়নি তার ঘটনাস্থলীর মৃত্যু হয়েছে শ্যামল দের।

পুলিশ সূত্রে জানা গেছে,বর্ধমান জেলার রথতলা এলাকার বাসিন্দা ছিলেন শ্যামল দে। দৌলতপুর এলাকার একটি পেট্রোল পাম্পে কর্মরত ছিলেন তিনি। গতকাল রাতে ওই পাম্পের একটি ফায়ার এক্সটিংগুইজার সিলিন্ডার রিফিলিং করাতে যান তিনি। সেই সময় কোনভাবে ওই সিলিন্ডার জোরে ফেটে যায়। এবং সেই ঘটনার ফলে ই তাৎক্ষণাৎ মৃত্যু হয় শ্যামলের। মৃতদেহ উদ্ধার করে সেটি পাঠানো হয়েছে ময়নাতনদের জন্য।

ইতিমধ্যেই এই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। কি করে ঘটলে এমন দুর্ঘটনা সেটাই খতিয়ে দেখছে তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.