দেশ

ভয়ঙ্কর ঘটনা: গুলির আঘাতে মৃত্যু জাতীয় সভাপতির

সামনেই লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই দেশের চার রাজ্যে ফল প্রকাশ হয়ে গিয়েছে। আর এমতাবস্থায় একদিকে যখন মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা রাজভবনে রাজ্যপাল ডঃ হরি বাবু কামহামপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।মিজোরামে নির্বাচনে নতুন সরকার গঠন করতে চলেছেন জোরাম পিপলস মুভমেন্ট দল সেকথা বলাই বাহুল্য।

অন্যদিকে ঠিক তখনই রাষ্ট্রীয় রাজপুত করনি সেনার জাতীয় সভাপতি সুখদেব সিং গোগামেডি রাজস্থানের জয়পুরে অজ্ঞাত বাইকচালকদের গুলিতে নিহত হয়েছেন। তার গায়ে গুলি লাগার পর সঙ্গে সঙ্গে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। হাসপাতালে ভর্তি করার পর সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তার মৃত্যুর খবর পেয়ে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবারসহ গোটা এলাকায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.