বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বিএসএফ ক্যাম্প ও বনবিবির সেতুতে দাঁড়িয়ে থাকা যানবাহন।
উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার
হাসনাবাদ এর ইছামতিতে ৮৫ নম্বর ব্যাটেলিয়ানের একটি পরিত্যক্ত স্পিড বোট পড়েছিল। হঠাৎই দাউ দাউ করে আগুন লেগে চারিদিকে ধোঁয়ায় পরিণত হয়। যার পাশেই বনবিবি সেতুর উপর দিয়ে বহু পণ্যবাহী লরি ট্রাক বাস যাতায়াত করে। সেতুর নিচে রয়েছে ৮৫ নম্বর ব্যাটেলিয়ানের বিএসএফ ক্যাম্প।
নদীর পাড়ে তুলে রাখা পরিতক্ত স্পিড বোটটিতে হঠাৎই আগুন লেগে যায়, বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বিএসএফ ক্যাম্প। আশেপাশে বেশ কিছু ট্রাক দাঁড়িয়ে থাকায় তাতেও আগুন ধরে যাওয়ার আশঙ্কায় আতঙ্ক ছড়ায় ।
দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নেভায় । ততক্ষণে পুড়ে ছাই হয়ে গেছে স্পিড বোটটি। কি কারনে আগুন লাগলো, এর মধ্যে অত্যাধুনিক কোন জিনিস ছিল কিনা তদন্ত শুরু করেছে বিএসএফের কর্তারা।







