রাজ্য

শুভেন্দুর বিরুদ্ধে মানহানির মামলায় স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের করা মানহানি মামলার নির্দেশে স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। নিম্ন আদালতের নির্দেশের ওপর স্থগিতদেশ দিলেন বিচারপতি শম্পা সরকার।

প্রসঙ্গত উল্লেখ্য, কেন্দ্রের ‘জল জীবন মিশন’ প্রকল্পে ফেরুল কেনা-সহ একাধিক বিষয়ে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায়ের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তোলেন শুভেন্দু। যার জেরে শুভেন্দুর বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন পুলক। উক্ত মানহানির মামলা উলুবেড়িয়া মহকুমা আদালতে বিচারাধীন ছিল। সেই মামলাকেই চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা।

নিম্ন আদালত একপক্ষের বক্তব্য শুনেই বলে লিখিত হলফনামা জমা করতে হবে শুভেন্দুকে। সেই নির্দেশের প্রেক্ষিতেই শুভেন্দু অধিকারী জানান, হলফনামা জমা করবেন না তিনি। তাঁর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা হয়। তার প্রক্ষিতেই শুনানি ছিল হাইকোর্টে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.