রাজ্য

মিগজাউমের প্রভাবে বৃষ্টি চলবে আরোও কয়েক ঘন্টা

সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা

সাইক্লোন ‘মিগজাউম’ নিয়ে এবার সতর্কতা জারী করল আইএমডি। আইএমডি-র ডিরেক্টর জেনারেল ডঃ মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেন, “গতকাল বিকেলে আঘাত হানার পর এই ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে দুর্বল হয়ে গভীর নিম্নচাপে রূপান্তরিত হতে শুরু করেছে। আজ নিম্নচাপটি আরও দুর্বল হয়ে পড়েছে। এটি শীঘ্রই আরও দুর্বল হবে। যদিও বৃষ্টিপাত আরও ১২-১৮ ঘন্টা অব্যাহত থাকবে। ছত্তিশগড়, ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশের মতো কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে। এই জায়গাগুলিতে ঘূর্ণিঝড়ের কারণে এখন কোনও ভারী বৃষ্টিপাত হবে না।“ যদিও আজ বিকেলের পর পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারী বৃষ্টিপাত শুরু হয়েছে। তবে এই বৃষ্টিপাত কতক্ষন চলবে তা সঠিক ভাবে জানা যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.