জেলা

বিষ্ণুপুরে গ্যাস লিক করে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে জখম কলকাতা পুলিশের এএসআই সহ দুই আত্মীয়

বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের আকুঞ্জিডাঙ্গা এলাকায় গ্যাস লিক করে ভয়াবহ অগ্নিকাণ্ড।
রান্না করার সময় সিলিন্ডার বদলাতে গিয়ে আচমকাই বিস্ফোরণ ঘটে। আগুনে গুরুতরভাবে জখম কলকাতা পুলিশের এক এএসআই সঞ্জয় কুন্ডু, তাঁর শাশুড়ি সবিতা পাল এবং ভাসুর অবসরপ্রাপ্ত সেনাকর্মী জগন্নাথ পাল।

দমকলের একটি ইঞ্জিন দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত হন বিধায়ক তন্ময় ঘোষ ও পুরপ্রধান গৌতম গোস্বামী। তাঁরা আহতদের পাশে থাকার আশ্বাস দেন।

সূত্রে খবর, গ্যাস সংযোগ বদলানোর সময়ই সিলিন্ডার থেকে গ্যাস লিক হয়ে আগুন লেগে যায়। মুহূর্তে দাউদাউ করে জ্বলে ওঠে পুরো রান্নাঘর।

বিষ্ণুপুরের আকুঞ্জিডাঙ্গা থেকে সংবাদ ডেস্কের প্রতিবেদন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.