ভিন দেশে জীবিকার খোঁজে গিয়ে অকালে প্রাণ ঝরলো বাংলার এক পরিযায়ী শ্রমিকের। সৌদি আরবে পুলিশের গুলিবিদ্ধ হয়ে মর্মান্তিক পরিণতি হলো। কর্ম সূত্রে এক ভারতীয় শ্রমিক মধ্যপ্রাচ্যে গিয়ে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারানোর ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে আন্তর্জাতিক মহলে। পাশাপশি শোকের ছায়া নেমে এসেছে ওই নিহত যুবকের পরিবারে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত পরিযায়ী শ্রমিকের নাম বিজয় কুমার মাহাতো (৩৫)। তার বাড়ি গিরিডিহ জেলার ডুমরি ব্লকের দুধপানিয়া গ্রামে। বর্তমানে তিনি সৌদি আরবের হুন্ডাই ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানিতে কর্মরত ছিলেন। এরপর গত ১৫ই অক্টোবর কোম্পানির এক ঊর্ধ্বতন কর্তাধারীর নির্দেশে কাজের সরঞ্জাম সংগ্রহ করতে বেরিয়েছিলেন তিনি। ঠিক তখনই স্থানীয় পুলিশ ও বেআইনি মদের ব্যবসার সঙ্গে যুক্ত এক তোলাবাজ গ্যাংয়ের মধ্যে চলছিল ব্যাপক গুলির লড়াই। এরপর সেই সংঘর্ষের মধ্যেই পরেই পুলিশের একটি গুলি আচমকা তাঁর ওই শ্রমিকের শরীরে বিদ্ধ হয়।
তৎক্ষণাৎ তাকে তড়িঘড়ি গুলিবিদ্ধ আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। তবে বহু চেষ্টার পরেও শেষ রক্ষা করা যায়নি। প্রাথমিক চিকিৎসার পরেই তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা।ত বে মৃত্যুর আগে স্ত্রীর কাছে পাঠায় তাঁর শেষ ভয়েস নোট। বর্তমানে ভাইরাল হয়েছে সেই নোট। সেই বার্তায় শোকে ভেঙে পরে স্ত্রী, পাঁচ ও তিন বছরের দুই পুত্র এবং বৃদ্ধ বাবা-মা। পাশাপাশি শোকস্তব্ধ গোটা গ্রাম। বর্তমানে সকলেই অপেক্ষা করছে শেষ বারের জন্য বিজয়কে দেখার জন্য। এরইমধ্যে ডুমরির বিধায়ক জয়রাম কুমার মাহাত চিঠি লিখে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন ভারতীয় দূতাবাস, সৌদি আরবের রাষ্ট্রদূত ও রাজ্য প্রশাসনের কাছে।
নিহত পরিযায়ী শ্রমিক বিজয় কুমার মাহাতো ভয়েস নোটে জানিয়েছিল, “আমি ভুলবশত গুলিবিদ্ধ হয়েছি, পুলিশ অন্য কাউকে লক্ষ্য করেছিল।”







