জেলা

অপহরণ ও ধর্ষণের অপরাধে পকসো মামলায় ফাঁসি যুবকের

নাবালিকাকে অপহরণ করার পর ধর্ষণ করে খুন। ঘটনার পর অভিযুক্তকে পকসো মামলায় মৃত্যুদণ্ড দিল আদালত। ঘটনাটি ঘটেছে, দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর।

পুলিস সূত্রে খবর, নির্যাতিতা নরেন্দ্রপুর থানার খেয়াদহ এলাকার বাসিন্দা ছিল। নির্যাতিতার বাবার সঙ্গেই কাজ করত অভিযুক্ত আলি খাদি মুন্সারী।কাজের সূত্রেই যাতায়াত ছিল নির্যাতিতার বাড়িতে। বাবার কাছে খাওয়ার অজুহাতে অভিযুক্ত আলি ওই নাবালিকাকে নিয়ে পালিয়ে গিয়ে পাঁচিল ঘেরা ফাঁকা জমিতে প্রথমে ধর্ষণ, তার খুন করে দেহ ফেলে দেয় জঙ্গলে! ঘটনাটি ঘটে ২০১৯ সালের ১৫ই জুলাই। ঘটনার ৬ দিন পর উদ্ধার হয় ওই নাবালিকার দেহ।

এরপর নির্যাতিতার বাবা নরেন্দ্রপুর থানায় অভিযোগে দায়ের করেন। নাবালিকার বাবার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত আলিকে গ্রেফতার করে পুলিশ। এরপর পকসো মামলা রুজু করা হলে আজ, বুধবার সেই মামলা রায় ঘোষণা করলেন বারুইপুর আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক সন্দীপকুমার মান্না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.