দীর্ঘ দেড় বছর ধরে টলিউডের অন্দরে টেকনিশিয়ানদের শ্রীক্ষন্ডি দাঁড় করিয়ে চলছিল পাওয়ার পলিটিক্স। ফেডারেশন ও ডিরেক্টরস গিল্ডের আইনি জটিলতায় ব্যান্ড হয়েছে একাধিক শিল্পী থেকে শুরু করে পরিচালকেরা। এবার সেই ব্যান্ড কালচারকে তুলে দিতে কড়া পদক্ষেপ গ্রহণ করলেন টলিউডের মেগাস্টার দেব। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর গাফিলতির যথার্থ তদন্তের দাবিতে বৈঠক হয়। সেখান থেকেই নায়ক দেব এই ব্র্যান্ড কালচার তোলার জন্য ডাক দিয়েছেন। তারপরে ৭২ ঘণ্টা প্রেরণার আগে ৩৬ ঘণ্টার মধ্যেই সেই ডাকে সাড়া দিল ডিরেক্টরস গিল্ড।
বহুদিন ধরেই বাংলার চলচ্চিত্র দুনিয়ায় চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ফেডারেশন ও ডিরেক্টর গিল্ডের সংঘর্ষ। টেকনিশিয়ানদের সংগঠন ফেডারেশন ও পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের মধ্যের এই জটিলতা পৌঁছে গিয়েছে কলকাতার উচ্চ আদালতের দোরগোড়ায়। বহুবার আদালতের তরফে নির্দেশের পরেও এই জটিলতা মেটেনি। বরং ক্রমশ এই সংঘর্ষের আগুন টলিউডের অন্দরে আরও তীব্রতার ছড়িয়েছে। পাশাপাশি ডিরেক্টরস গিল্ডের তরফে এই মামলা দায়ের করার ফলে একাধিক কলাকুশলী ও পরিচালকদের ব্যান্ড করে ফেডারেশন। অবশেষে এই সমস্যা মেটাতে এগিয়ে এলেন প্রযোজক তথা নায়ক দেব।
সম্প্রতি দিঘার তালসারিতে আউটডোর শ্যুটিং করতে গিয়ে চির বিদায় নিয়েছেন বাংলার অন্যতম জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। এখনো পর্যন্ত এই মৃত্যু নিয়ে ও শ্যুটিং স্পটে উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা নিয়ে যথাযথ বিবৃতি পাওয়া যায়নি লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা তরফে। বরং বারংবার এই ঘটনা সম্পর্কে বিভিন্ন ধরনের মন্তব্য সামনে আসছে। সেই কারণে গোটা টলিউড ইন্ডাস্ট্রি, কর্মবিরতি ডেকে দিনভর বৈঠক করেন। সেখানেই শিল্পীদের নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করার দাবি ওঠে। পাশাপাশি বয়কট করা হয় লিনা গঙ্গোপাধ্যায় ও তাঁর প্রযোজনা সংস্থাকে। একইসঙ্গে দেব সেখানে ব্যান্ড কালচার তুলে দেওয়ার প্রসঙ্গে দাবি জানায়। এমনকি সেই বৈঠকের শেষে তিনি দাবি করেছেন ৭২ ঘণ্টার মধ্যে যেই সমস্ত পরিচালক ও শিল্পীরা ব্যান্ড হয়েছেন তাদেরকে কাজে ফেরানোর জন্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও স্বরূপ বিশ্বাস বৈঠকের মাধ্যমে পদক্ষেপ গ্রহণ করবে। তবে সেই সময় সীমার আগেই দেবের এক ডাকে সাড়া দিয়ে এগিয়ে এলো ডিরেক্টারস গিল্ড। এই সংগঠনের তরফে ফেডারেশনের বিরুদ্ধে আনা আইনি মামলা প্রত্যাহার করা হয়েছে। সেই অফিসিয়াল ডকুমেন্ট সমাজ মাধ্যমে শেয়ার করে টলিউডের বিভিন্ন সংগঠন সহ ফেডারেশনকে ধন্যবাদ জানিয়েছেন নায়ক। যদিও এখন সকলেই আশা করছে টলিউড থেকে এবার ব্যান্ড কালচার তুলতে সক্ষম হবেন দেব। একইসঙ্গে নায়ক জানিয়েছেন যদি এরপরেও স্বরূপ বিশ্বাস এগিয়ে না আসেন তাহলে সেই বিষয়টা বাংলার মানুষ বিচার করবে।







