কেন্দ্রীয় সরকারের ওয়াটার ম্যানেজমেন্ট এন্ড প্লাম্বিং স্কিল্ড কাউন্সিলের উদ্যোগে কুইভ্যান স্কিলড এমপাওয়ারমেন্ট প্রাইভেট লিমিটেড প্রত্যন্ত পিংলার কেলেয়াড়ায় প্লাম্বিং এর কাজে যুক্ত অসংগঠিত শ্রমিকদের বিনামূল্যে প্রশিক্ষণ দিতে একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করে। গ্রামাঞ্চলের অনেক মানুষ প্লাম্বিং এর কাজের যুক্ত থাকলেও তাদের কাজের কোন শংসাপত্র থাকে না। যার ফলে বিভিন্ন কাজের ক্ষেত্রে সমস্যায় পড়েন ওই সকল অসংগঠিত শ্রমিকেরা। কুইভ্যান স্কিল্ড এমপাওয়ারমেন্ট প্রাইভেট লিমিটেড কয়েকদিনের প্রশিক্ষণ দিয়ে তাদের হাতে শংসাপত্র তুলে দেওয়ার এক অভিনব উদ্যোগ গ্রহণ করল। পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার কেলেয়াড়ায় এদিন এই প্রশিক্ষন শিবির থেকে সেন্টার ইন চার্জ তরুন কুমার ভট্টাচার্য্য জানান, বেকার সমস্যা সমাধানের জন্য আমরা গ্রামাঞ্চলের মানুষদের এমন অনেক ধরনের প্রশিক্ষন দিয়ে থাকি। যার ফলে প্রশিক্ষনপ্রাপ্তরা নিজেরা সাবলম্বী হয়ে অর্থ উপার্জন সহ প্রতিযোগীতামূলক কাজের বাজারে নিজেদের যোগ্য করে তুলবে।
Read Next
November 9, 2026
শ্বশুরবাড়িতে খাওয়াদাওয়ার পরেই অসুস্থ, হাসপাতালে মৃত্যু যুবকের! খুনের অভিযোগে গ্রেফতার স্ত্রী
November 8, 2026
নন্দীগ্রামবাসীকে ১৫ কোটির ‘দীপাবলির উপহার’ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
November 7, 2026
নবম শ্রেণির পরীক্ষায় ভালো ফল, ছেলের স্বপ্নপূরণে ২.৩০ কোটির BMW উপহার বর্ধমানের ব্যবসায়ীর!
November 6, 2026
দেশলাই কিনতে এসে মুদির দোকানে তোলাবাজির অভিযোগ! প্রতিবাদ করতেই হামলা, থানায় যাওয়ার পথেও মারধর
November 6, 2026
ক্যাফের ক্যাশ কাউন্টার থেকে টাকা লুঠ, ম্যানেজারকে মারধরের অভিযোগ! সিসিটিভি ফুটেজের সূত্র ধরে গ্রেফতার ৩ বিজেপি কর্মী
November 6, 2026
কালীপুজোর আগে বড়মার মন্দিরে বড় বদল, সরল ‘ধর্ম যার যার’ বার্তা, এল নতুন স্লোগান
Related Articles
Check Also
Close







