রাজ্য

‘নবান্ন থেকে বলছি’, ভুয়ো ফোনকলে মন্ত্রী-নেতাদের ধমক

‘নবান্ন থেকে বলছি, চিফ সেক্রেটারি কিছু তথ্য জানতে চেয়েছেন।’ রাজ্যের ক্ষুদ্র ও কুটিরশিল্প দফতরের রাষ্ট্রমন্ত্রী তাজামুল হোসেন ফোনটা পান। বৈঠকে থাকা অবস্থাতেও নবান্ন এবং চিফ সেক্রেটারি শব্দ দু’টি শুনে তিনি ব্যাপারটাকে গুরুত্ব দেন। অপর প্রান্ত থেকে ছুঁড়ে দেওয়া হয় একের পর এক প্রশ্ন।

জবাবও দিয়ে যান মন্ত্রী। পরে অবশ্য জানা যায়, নবান্নের পরিচয় দিয়ে ভুয়ো ফোন কল করা হয় রাজ্যের প্রতিমন্ত্রীকে। জানতে চাওয়া হয় রাজনৈতিক এবং ব্যক্তিগত সব তথ্যাদি। প্রথমে ঠিক ভেবেই যাবতীয় তথ্য দিয়ে দেন মন্ত্রী তাজমুল হোসেন। কিন্তু পরবর্তীতে জানতে পারেন নবান্ন থেকে তেমন কোনও ফোন আসেনি। যার দরুন পুলিসের দ্বারস্থ হন তিনি।

একইদিনে একে একে এরকমই কিছু ভুয়ো ফোন এসেছিল মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র, চাঁচলের বিধায়ক নীহাররঞ্জন ঘোষ, রতুয়ার বিধায়ক ও তৃণমূল জেলা চেয়ারম্যান সমর মুখোপাধ্যায়ের কাছেও। ব্যাপার নিয়ে তটস্থ প্রশাসন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.