অফবিট

রান্নায় অতিরিক্ত নুন পরে গেলে কি করবেন? রইলো সমাধান

রান্না করতে গিয়ে অনেক সময়ই নুন বেশি পড়ে যায়। অনেকটা পরিমাণ রান্না একসঙ্গে করতে হলে বোঝা যায় না নুনের পরিমাণ। সেক্ষেত্রেও উনিশ-বিশ হয়ে যায়। কিন্তু সমস্যা হল, খাবারে লবণ বেশি হয়ে গেলে রান্নার স্বাদ নষ্ট হয়ে যায়। তাই অতিরিক্ত নুনের কারণে যদি আপনার পরিশ্রম নষ্ট হয়ে যায়, তবে এমন কিছু কৌশল সম্পর্কে জেনে নিন, যার সাহায্যে আপনি সহজেই অতিরিক্ত লবণ কমাতে পারবেন। কী কী সেই কৌশল, জেনে নিন।

দই

তরকারিতে নুন বেশি থাকলে তা কমাতে দই ব্যবহার করতে পারেন। নুন কমাতে তরকারিতে এক বা দুই চামচ দই মিশিয়ে ভাল করে মিশিয়ে নিন। দই দেওয়ার সঙ্গে সঙ্গে এটি নুনের পরিমাণের ভারসাম্য বজায় রাখবে এবং এর স্বাদও বৃদ্ধি পাবে।

লেবুর রস

রান্নায় নুনের পরিমাণ বেশি হয়ে গেলে তা কমানোর জন্য লেবুর রস ব্যবহার করতে পারেন। এই অ্যাসিড জাতীয় জিনিস খাবারে অতিরিক্ত লবণাক্ত স্বাদ কমিয়ে দেয়। টোম্যাটো জাতীয় জিনিস, যেমন- টোম্যাটো পিউরি বা পেস্ট, টোম্যাটো সস- এইসব জিনিসও খাবারে নুনের পরিমাণ অর্থা নোনতা স্বাদ কমাতে সাহায্য করে। কারণ টোম্যাটোতেও থাকে অ্যাসিডিক উপকরণ। মূলত স্যুপ বা স্টু জাতীয় খাবারে নুন বেশি হয়ে গেলে এই পদ্ধতি ব্যবহার করতে পারেন।

দুগ্ধজাত দ্রব্য

রান্নায় নুনের পরিমাণ বেশি হলে দুগ্ধজাত দ্রব্য বা দুধ মেশানো যেতে পারে এর বদলে ওট মিল্ক, কোকোনাট মিল্ক ও ব্যবহার করা যেতে পারে।

ময়দা বা আটার বল

তরকারিতে নুন বেশি হয়ে গেলে ছোট-ছোট আটা বা ময়দার বল তৈরি করে রান্নায় দিয়ে দিন। এই বলগুলো নুন শুষে নেবে। রান্না নামানোর আগে এই বলগুলো তুলে নিতে ভুলবেন না। রান্নায় অত্যাধিক বেশি নুন পড়ে গেলে আটাও কাজে লাগতে পারে। আধ কাপ আটার সঙ্গে দুই ফোটা তেল মিশিয়ে, আটা মেখে নিন। এবার সেই আটার ছোট ছোট বল তৈরি করে লবণাক্ত রান্নায় দিয়ে দিন। সব সমস্যার সমাধান অনায়াসে হয়ে যাবে। পরিবেশনের আগে আটার বল গুলি তুলে নিন। তরকারি যত ভালো করেই রান্না করা হোক না কেন, নুন ছাড়া বিস্বাদ। নুন আবার বেশি হয়ে গেলেও সে তরকারি মুখে তোলা যায় না। এমন পরিস্থিতিতে ময়দা বা আটার বল পারে গোটা রান্না সামাল দিতে। সাধারণত দু-তিনটি বল দিলেই কাজ হয়। ময়দা সেদ্ধ করে বা কাঁচা ময়দার বল তৈরি করেও তরকারিতে দিতে পারেন।

ভিনিগার ও চিনি

তরকারিতে যদি নুনের মাত্রা অতিরিক্ত হয়ে যায় তাহলে এক চামচ ভিনিগার এবং তার সমপরিমাণ চিনি যোগ করুন। এই মিশ্রণের সাহায্যে খাবারে নুনের মাত্রা সঠিক রাখা সম্ভব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.