জেলা

পরিত্যাক্ত ব্যাগে বোমা ঘিরে আতঙ্ক মুর্শিদাবাদে

সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা।
পুজোর প্রাক্কালে সাত সকালে এলাকার আমবাগান এবং ধান খেতের মাঝে পরিত্যাক্ত ব্যাগ থেকে উদ্ধার দুটি তাজা বোমা।গ্রামেরই এক শিশু নতুন ব্যাগ ভেবে নিতে গেছিলো।সেই শিশুর প্রথমে নজরে পড়ে ব্যাগের ভিতর একটি ছুরি। ছুরি দেখেই ভয়ে ব্যাগ রেখে দেয় ওই শিশু। পরে গ্রামবাসীর নজরে আসে ব্যাগের ভেতরে দুটি বোমা। খোঁজ দেওয়া হয় পুলিশকে। কিন্তু পুলিশ ঘটনাস্থলে আসতে দেরি করে। বোমা দুটি রাস্তার মাঝখানে রেখে জল ঢেলে নিষ্ক্রিয় করার চেষ্টা করে ভিলেজ পুলিশ। কিন্তু প্রশ্ন উঠছে কোন প্রশিক্ষণ ছাড়া কি ভাবে নিষ্ক্রিয় করার চেষ্টা করল ভিলেজ পুলিশ। ২০০ মিটার দূরেই জনবসতি। যে কোনো সময় ঘটে যেতে পারতো বড় বিপদ। বুধবার সকালে এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত ঝিকোডাঙা গ্রামে। ফের হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় প্রশ্নের মুখে আইন-শৃঙ্খলা এবং নিরাপত্তা। স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার সকালে গ্রামেরই এক আম বাগান এবং ধানক্ষেতের মাঝে একটি নতুন ব্যাগ পড়ে ছিল।স্থানীয় এক শিশু নতুন ব্যাগ দেখে সেটি নিতে যায়।কিন্তু দেখে ব্যাগের ভেতরে ধানের উচ্ছিষ্ট অংশ রয়েছে এবং একটি চাকু। তা দেখেই প্রাতঃভ্রমনে যাওয়া স্থানীয়দের কে ঘটনাটি বলে ওই শিশু। স্থানীয়রা এসে বুঝতে পারেন ব্যাগের ভেতরে দুটি বোমা রয়েছে।খোঁজ দেওয়া হয় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশকে।কিন্তু ঘটনাস্থলে পৌছতে দেরি করে পুলিশ।ওই গ্রামের কর্তব্যরত ভিলেজ পুলিশ মাঝ রাস্তায় দুটি বোমা রেখে জল ঢেলে নিষ্ক্রিয় করার চেষ্টা করে। কিন্তু বোম নিষ্ক্রিয় করার প্রশিক্ষণ রয়েছে বোম্ব স্কোয়াডের। সে ক্ষেত্রে ওই ভিলেজ পুলিশ কি ভাবে ঝুঁকি নিল তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনাস্থল থেকে মাত্র ২০০ মিটার দূরেই ঘন জনবসতি। যে কোনো সময় ঘটে যেতে পারতো বড় ধরনের বিপদ। এদিকে সাত সকালে এলাকায় এই ভাবে বোমা উদ্ধার হওয়াই আতঙ্কিত এলাকাবাসী। কে বা কারা স্থানে ওই ব্যাগটি ফেলে গেল তা নিয়ে উঠেছে প্রশ্ন। স্থানীয়রা জানাচ্ছেন আগে তাদের গ্রামে কখনো বোমা উদ্ধার হয়নি।দুষ্কৃতিদের আনাগোনা বাড়ছে এমনটাই অভিযোগ স্থানীয়দের। সমগ্র ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। হরিশ্চন্দ্রপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। পুজোর মুখে বাড়ছে দুষ্কৃতীদের দৌরাত্ম্য।কুশিদায় অ্যাসিড দগ্ধ মৃতদেহ উদ্ধার হওয়ার পরে এবার ঝিকোডাঙায় বোম। পুলিশ মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ সুর চড়িয়েছে বিরোধীরা। এই সব বিরোধীদেরও চক্রান্ত হতে পারে পাল্টা বলেন তৃণমূল। এই নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.