সুন্দরবনের ঝড়খালি অঞ্চলের কোষ্টাল থানার ৩ নম্বর ঝড়খালি বিবেকানন্দ পল্লি এলাকায় এক বছর ৬ এর শিশুর জলাশয় থেকে উদ্ধার দেহ কে ঘিরে তৈরী হয়েছে ব্যাপক চাঞ্চল্য তৈরী হয়েছে।
স্থানীয় সূত্রের খবর, সেখানকার অন্তর্গত রেনুকা নার্সারি স্কুলের এল.কে.জি. শ্রেণির ছাত্র অনির্বাণ শুক্রবার স্কুল শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়। স্থানীয়রা তাকে মাঠের রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখলেও, সে আর বাড়ি ফেরেনি। দীর্ঘ সময় অপেক্ষার পর পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। আত্মীয়-প্রতিবেশীদের সহায়তায় সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন স্থানে খোঁজ চালানো হলেও, অনির্বাণের কোনো সন্ধান মেলেনি। পরিস্থিতি বেগতিক দেখে পরিবারের পক্ষ থেকে ঝড়খালি কোস্টাল থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। পুলিশ অভিযোগ পাওয়ার পর তৎপর হয়ে শিশুটির সন্ধানে অভিযান শুরু করে। অবশেষে গভীর রাতে গ্রামের একটি পুকুরে অনির্বাণের মরদেহ ভেসে থাকতে দেখা যায়। পুলিশ দেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে।
পুলিশের প্রাথমিক অনুমান অনুযায়ী, অনির্বাণ খেলার সময় পুকুরের ধারে গিয়ে পড়ে যায় এবং জলে ডুবে তার মৃত্যু ঘটে। তবে, কোনো সন্দেহজনক দিক রয়েছে কি না, সে বিষয়েও তদন্ত চলছে। ঘটনার পর থেকেই কান্নায় ভেঙে পড়েছেন শিশুর পরিবারের সদস্যরা, এই ঘটনায় খোলা পুকুরগুলির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকেই পুকুরঘাট ঘিরে দেওয়ার দাবি তুলেছেন, যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা আর না ঘটে ।এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকস্তব্দ।







