রাজনীতি

স্থগিত লোকসভা অধিবেশন! চমকে গেল দেশ

সামনেই লোকসভা নির্বাচন। আর তার আগেই লোকসভায় আজব কান্ড! লোকসভায় অধিবেশন শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই তা স্থগিত হয়ে গেল। এই ঘটনার জেরে তুমুল হই হট্টগোলে ভরপুর লোকসভা। এদিন দুপুর ১২ টা পর্যন্ত লোকসভার কার্যক্রম মুলতবি করা হয়। এদিকে আশা করা হচ্ছে, টিএমসি সাংসদ মহুয়া মৈত্রের বিষয়ে এথিক্স প্যানেলের রিপোর্ট আজ সংসদে উপস্থাপন করা হবে।

প্রসঙ্গত,’ক্যশ ফর কোয়েশ্চেন’ কাণ্ডে লোকসভায় তাঁর বিরুদ্ধে এথিক্স কমিটির রিপোর্ট জমা না দেওয়া নিয়ে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বলেছিলেন,”এটা যখন সংসদে পেশ করা হয়নি তখন আমি কী বলব? যদি তারা এটা উপস্থাপন করত, আমি কিছু বলতাম। তারা যখন টেবিলে বসবে তখন আমি কথা বলব”। এ প্রসঙ্গে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছিলেন, ‘মহুয়া মৈত্রকে নিজের লড়াই নিজেকেই লড়তে হবে।”

আর এবার, আজ শুক্রবার অবশেষে সংসদে পৌঁছলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তাঁর বিষয়ে এথিক্স প্যানেলের রিপোর্ট আজ লোকসভায় পেশ করা হবে।এদিকে তিনি বলেন, “আমি লড়াই করব। মা দুর্গা এসে গেছে, এবার দেখা যাবে। যখন নাশ মানুষের মধ্যে চলে আসে তখন তাঁর প্রথম বিবেক মরে যায়। তাঁরা প্রথমে বস্ত্রহরণ দিয়ে শুরু করেছিল কিন্তু এবার আপনারা মহাভারতের রণনীতি দেখবেন।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.