আইফোন ভেবে হাতে তুলে নিয়ে চম্পট দিয়েছিল। এগিয়ে যেতেই বুঝতে পারে হাতের ফোনটি আইফোন নয় আদতে একটি অ্যান্ড্রয়েড ফোন। বুঝতে পেরেই চোর বাবাজী স্বয়ং ফোন ফিরিয়ে দিলেন ফোনের মালিক কে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ঘটে যাওয়া এই ঘটনাটি বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের বাসিন্দা নিজেই সে কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। তিনি জানান, দিন কয়েক আগে রাস্তার ধারে গাড়ি রেখে তিনি একটি কাজে গিয়েছিলেন। ভুলবশত গাড়িতেই নিজের ফোনটা রেখে যান এবং গাড়িও লক করতে ভুলে গিয়েছিলেন।
ব্যাস তখনই চোর বাবাজি এসে গাড়ির লক খুলে গাড়ির মধ্যে থাকা তার ফোন এবং আরো বিভিন্ন জিনিসপত্র নিয়ে চম্পট দেয়। তবে সেই ফোন নিয়ে বেশিদূর যেতে হয়নি। কিছুটা এগিয়ে যাওয়ার পরেই সেই চোর বাবাজি বুঝতে পারে তার হাতের যে ফোনটি সে আইফোন ভেবে চুরি করেছিল সেটি আদতেই একটা অ্যান্ড্রয়েড ফোন।
ঘন্টাখানেক পর ওয়াশিংটনের বাসিন্দা ওই গাড়ির মালিক যখন ফিরে আসেন তখন দেখেন গাড়ির চাবি গাড়িতে ঝোলানো আর গাড়ির মধ্যে থাকা নিজের ফোন এবং আরো জিনিসপত্র সব চুরি হয়ে গিয়েছে। সেসময় তিনি ঠিক কি করবেন বা তার কি করা উচিত তিনি বুঝতেই পারছিলেন না। এসব ভাবতে ভাবতে হঠাৎ দেখেন সেই চোর বাবাজী স্বয়ং ফিরে এসেছেন তার ফোনটা ফেরত দিতে।
কৌতুহল বসত ওই ব্যক্তি, চোরকে জিজ্ঞাসা করেন যে সে ফোনটা কেন ফেরত দিয়ে গেল। উত্তরে ওই চোর জানান যে তার একটি আইফোনের দরকার ছিল, তাই সে ফোনটি চুরি করেছিল। কিন্তু কিছুদূর যাওয়ার পর সে যখন বুঝতে পারে ফোনটি আইফোন নয়,একটি অ্যান্ড্রয়েড তাই সে ফেরত দিতে আসে কারণ তার কাছে এরকম অ্যান্ড্রয়েড ফোন অনেক আছে।
চোরের মুখ থেকে এমন উত্তর তিনি প্রত্যাশা করেননি, এই ধরনের উত্তর পাওয়ার পর তিনি মনে মনে একটু আইফোন ব্যবহারকারী না হওযায় বেশ লজ্জা পাচ্ছিলেন। তবে কিছুটা হলেও মনকে শান্তি দিচ্ছিলেন যে ভাগ্যিস আমি আইফোন ব্যবহারকারী নই।







