সালটা ২০১৪, কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন আন্দ্রে রাসেল। তবে এবারে কী সেই সম্পর্ক শেষ হতে চলেছে? আগামী রবিবার ছিল আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর রিটেনশন তালিকার শেষ দিন ছিল। তার মধ্যেই জল্পনা শুরু হয়েছে আন্দ্রে রাসেলকে নিয়ে।
২০১৪ সাল থেকে কেকেআরের হয়ে খেলছেন রাসেল। তবে শেষ মরসুমে ব্যাটে-বলে ব্যর্থ হয়েছেন। বেশ কয়েক বছর আগে থেকে ব্যাটে ধারাবাহিকতার বেশ অভাব রয়েছে তাঁর। সেই জন্য কেকেআর ম্যানেজমেন্টের রাসেল নিয়ে মোহভঙ্গ হয়েছে বলে ধারণা ক্রিকেট মহলের একাংশের।
এমনও শোনা যাচ্ছে, রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দরাবাদ এমনকী চেন্নাইকে পেতে আগ্রহী। রাসেলকে কেকেআর রিলিজ দিলে জানুয়ারিতে দুবাইয়ে মিনি নিলামে তাঁকে নিয়ে লড়াই জমতে পারে। এ ছাড়াও কেকেআর ছাড়তে পারে লকি ফার্গুসন, মনদীপ সিং, ডেভিড ওয়াইজকে।







