কলকাতাক্রাইম

খারাপ কাজ করতে অস্বীকার করায়, খুন মহিলা কর্মী! অভিযোগ স্পা মালিকের উপর

অস্বাভাবিক ভাবে মৃত্যু হল সল্টলেকের এক আয়ুর্বেদিক স্পার মহিলা কর্মীর। মজার এর ভিতরেও পাওয়া গেছে সেই স্পায়ের অফিস থেকে।মৃতা সেই মহিলার নাম মাধবী মণ্ডল। এই ঘটনাকে খুনের অভিযোগ তুলেছে মহিলাটির পরিবার। অভিযোগ উঠছে স্পায়ের মালিকের ওপর। ইতিমধ্যে সেই অভিযুক্তকে গ্রেফতার করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ।

মৃতার পরিবার সূত্রে জানা গেছে, দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর অঞ্চলের বাসিন্দা ছিলেন তিনি। সল্টলেকের এ ডি ব্লকের একটি আয়ুর্বেদিক স্পাতে কর্মরত ছিলেন তিনি। গতকাল প্রত্যেক দিনের মতোই নির্দিষ্ট সময়ে কালও স্পাতে বেরিয়ে আসেন তিনি। দুপুর দুটো নাগাদ তার স্বামীর কাছে খবর আসে যে তার স্ত্রী অসুস্থ। সেই সঙ্গে তাকে বিধান নগরমহকুমা হাসপাতালে ও যেতে বলা হয়। কিন্তু সেখানে গিয়ে দেখেন তার স্ত্রী ততক্ষণে মারা গিয়েছে।

এই প্রসঙ্গে মাধবীর স্বামী মুরালি মণ্ডল বলেন, রোজকার মতো আজও রান্না করে বেরিয়েছিল তার স্ত্রী। এরপর দুপুর ২ টো নাগাদ আমাকে স্পা থেকে ফোন করে বলা হয় “আপনার স্ত্রী সাময়িক অসুস্থ হয়ে পড়েছে, আপনি শীঘ্রই বিধান নগরমহকুমা হাসপাতালে চলে আসুন।” ওখানে গিয়ে আমি দেখি আমার স্ত্রী ততক্ষণে মারা গিয়েছে।

সঙ্গে সঙ্গে তারা অভিযোগ জানায় সেই স্পা মালিকের বিরুদ্ধে। ইতিমধ্যেই সেই মালিককে গ্রেফতার করেছে পুলিশ। এবং মৃতদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.