রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী , রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়েছিলেন মানহানির নোটিশ। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে সেই চিঠির কোনো উত্তর দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই বিষয়ে নিয়ে সমাজ মাধ্যমে গর্জে উঠলেন শুভেন্দু অধিকারী। নিজের সমাজ মাধ্যমের পাতায় লিখলেন।, “আমি যে মানহানির আইনি নোটিস পাঠিয়েছিলাম, তার জবাব দেওয়ার জন্য নির্ধারিত সময়সীমা ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। সেই সময়ের মধ্যে তিনি কোনও উত্তর দিতে ব্যর্থ হয়েছেন, যা থেকেই স্পষ্ট তিনি চরম অস্বস্তি ও দিশেহারা অবস্থায় রয়েছেন।”
বিরোধী দলনেতা আরো লেখেন , “নিজের আচরণের মাধ্যমেই মুখ্যমন্ত্রী প্রমাণ করেছেন যে, তথাকথিত কয়লা কেলেঙ্কারিতে আমার জড়িত থাকার যে অভিযোগ তিনি তুলেছিলেন, তা সম্পূর্ণই তাঁর কল্পনাপ্রসূত ও বিকৃত মানসিকতার ফল।” আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েও শুভেন্দু লেখেন , “আইনি পরিণতি ভোগ করার জন্য প্রস্তুত থাকুন। আদালতেই এর নিষ্পত্তি হবে।”
বৃহস্পতিবার , IPAC এর কর্ণধারের বাড়ি এবং অফিসে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা , তখন খবর পাওয়া মাত্রই মুখ্যমন্ত্রীকে তড়িঘড়ি ছুটে গিয়ে , একটি ফাইল নিয়ে বেরিয়ে আসতে দেখা যায়। আর তারপরই একাধিকবার স্বরাষ্ট্রমন্ত্রীকে বিঁধেছেন মুখ্যমন্ত্রী। তার দাবী অমিত শাহ প্রার্থী তালিকা হাতিয়ে নিতেই , এই পদক্ষেপ করেছে।
অথচ ইডির দাবী কয়লা কেলেঙ্কারির তদন্ত করতে ইডি হানা দিয়েছিলো IPAC অফিসে। আর সেখানেই শুভেন্দু অধিকারীর অভিযোগ, মুখ্যমন্ত্রী কয়লা দুর্নীতির সঙ্গে শুভেন্দু অধিকারীর নাম জড়িয়ে মন্তব্য করেছেন। আর সেই কারনেই মানহানির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠান শুভেন্দু অধিকারী।







