আগরতলা সাব্রুম গামী রেলে কাটা পড়ে মৃত্যু হলো এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম অমর নিয়োগী(৫৭)।
সূত্রের খবর, গতকাল রাতে আগরতলা সাব্রুম গামী রেলে কাটা পড়ে মৃত্যু হয় অমর নিয়োগী নামের এক ব্যক্তির। মৃত ব্যক্তি উদয়পুর নানুয়াদিঘী এলাকার বাসিন্দা।স্থানীয় মানুষরা প্রথমে ঘটনাটি প্রত্যক্ষ করে খবর দেয় ওই মৃত ব্যক্তির পরিবারকে।
এরপর তারা খবর দেয় থানায়। পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। পুরো ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।







