মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু নব দম্পত্তির। ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ি থাকা চারজনের।
সূত্রের খবর, বালোদা গ্রামের শুভম সোনির সঙ্গে বিয়ে হয়েছিল শিবরিনারায়ণ গ্রামের এক তরুণীর। শনিবার রাতে বিয়ের অনুষ্ঠান ভোরেই বালোদার উদ্দেশে রওনা দেয় ওই নবদম্পতি।
রবিবার ভোরে উল্টোদিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা মারে তাদের গাড়িতে। ঘটনাস্থলেই দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই গাড়ির ভিতরে থাকা চারজনেরই মৃত্যু হয়। গাড়ির কিছু অংশ পুড়েও যায়। ঘটনায় অভিযুক্ত ট্র্যাক ড্রাইভার পলাতক।







