নিজের স্ত্রীকে কুপিয়ে খুন করলো স্বামী। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম থানার বামুনমারা গ্রামে। মৃতার নাম কনিকা বেরা।
সূত্রের খবর, বছর ৫৮র কনিকা বেরা ও তার স্বামী গঙ্গাধরের প্রায়শই ঝামেলা হতো। মাঝেমধ্যে সেই বচসা চরমে পৌঁছত। গত রবিবারও তাদের মধ্যে চরম অশান্তি বাঁধে। অশান্তি একপর্যায়ে এমন জায়গায় পৌঁছায় যে নিজের স্ত্রীকেই খুন করে গঙ্গাধর।
নিজের স্ত্রী কনিকা বেরাকে প্রথমে বাড়ির অদূরে একটু মহুয়া গাছের তলায় নিয়ে যায়। তারপর সেখানে ধারালো অস্ত্র একাধিক কোপ দেয় নিজের স্ত্রী কে। সোমবার সকালে এলাকার স্থানীয় বাসিন্দারা প্রথমে কনিকা বেরাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। গলায় একাধিক জায়গায় ধারালো অস্ত্রের কোপ।
খবর দেওয়া হয় ঝাড়গ্রাম থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। পলাতক গঙ্গাধর। পুলিশ তদন্ত শুরু করেছে। পুরো ঘটনায় স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘ওদের মধ্যে মাঝে মধ্যেই ঝামেলা হত। দুজনই ছিল। দুজনই খাওয়া দাওয়া করত। দুজনই ঝগড়া ঝামেলা করে আবার মিটমাট করে নিত। ওই দিন কী হয়েছে বুঝতে পারলাম। আজ শুনি খুন হয়েছে।’







