রাজ্য সরকারের দিশাহীন কুশাসনের ফলে কৃষকদের প্রতি রাজ্য সরকারের উদাসীনতা, লাগামহীন দূর্নীতি, কৃষকরা ফসলের ন্যায্য পাওনা না পাওয়ার অভিযোগ তুলে আজ আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকে বিক্ষোভ দেখালো ভারতীয় জনতা পার্টির কিষান মোর্চা।
কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা ললিত দাস জানান তারা কৃষকদের স্বার্থে ১০দফা দাবী কুমারগ্রাম বিডিওর কাছে জমা দিয়েছেন। অবিলম্বে তাদের এই দাবী পূরন করতে হবে। কুমারগ্রাম বিডিও অফিসে বিডিও না থাকলেও, জয়েন্ট বিডিও ও অন্যান্য আধিকারীকরা ডেপুটেশান গ্রহন করেছেন, এবং উর্ধতন কর্তৃপক্ষকে জানাবেন আশ্বাস দিয়েছেন। বিক্ষোভ শেষে ললিত দাস সাংবাদিকদের সামনে রাজ্য সরকারের দুয়ারে সরকার ক্যাম্প নিয়েও কটাক্ষ করেন।







