মাধ্যমিক উচ্চমাধ্যমিক বা গ্রাজুয়েশন পাশে যে সমস্ত চাকরির প্রার্থীরা চাকরির অপেক্ষায় বসে ছিলেন তাদের জন্য এসে গেল একটি সুখবর। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় নিয়োগ করা হবে। চলুন বিস্তারিত জানা যাক।
পদের নাম:- বন্ধন ব্যাংক এর এই দুটি পদে প্রচুর পরিমাণে নিয়োগ হবে
RO- রিলেশনশিপ অফিসার (RELATIONSHIP OFFICER)
RO-SS -রিলেশনশিপ অফিসার সুপার সেভার(RELATIONSHIP OFFICER – SUPPER SAVER)
এছাড়াও বন্ধন ব্যাংকের আরো বিভিন্ন সেক্টরে কর্মী নিয়োগ করা হয়।
শিক্ষাগত যোগ্যতা:- আপনি উচ্চমাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পাশেই এই পদগুলিতে আবেদন করতে পারেন।
আবেদন পদ্ধতি:-এখানে মূলত অফলাইনের মাধ্যমেই আবেদন করতে হয় কারণ অনলাইনের মাধ্যমে আবেদন করলে সেই ভাবে সাড়া পাওয়া যায়নি। যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তাদের সর্ব প্রথম বায়োডাটা বানাতে হবে। এরপর ওই বায়োডাটার সঙ্গে সমস্ত ধরনের ডকুমেন্ট সংযুক্ত করে সেল্ফ এটেস্টেড করে সমস্ত কিছু একটি খামে ভরে সেটি জমা করতে হবে। আপনি বন্ধন ব্যাংকের ব্যাংকিং ইউনিটে গিয়ে আপনার বায়োডাটা জমা দেবেন। অর্থাৎ আপনি বন্ধন ব্যাংকের পোস্টার এর উপরে দেখবেন লেখা আছে বন্ধন ব্যাংক ব্যাংকিং ইউনিট বিশেষভাবে বলতে গেলে যে ডিপার্টমেন্ট থেকে বন্ধন ব্যাংকের মহিলাদের লোন দেওয়া হয় সেই ডিপার্টমেন্টে গিয়ে বায়োডাটা জমা করতে হবে। এছাড়াও আপনি বন্ধন ব্যাংকে গিয়ে খোঁজ নিয়ে দেখতে পারেন বন্ধন ব্যাংকের ডিভিশন অফিস কোথায় রয়েছে আপনার এলাকায় । আপনি যদি ডিভিশন অফিসে গিয়ে নিজে হাতে বায়োডাটা জমা দিতে পারেন তাহলে এক থেকে দু মাসের মধ্যেই আপনি ইন্টারভিউ এর জন্য ডাক পেয়ে যাবেন।
আবেদনের নথি:- এই আবেদন পত্র গুলিকে আপনার বায়োডাটা এর সঙ্গে জেরক্স করে দিতে হবে।
• মাধ্যমিকের এডমিট কার্ড ,
• মাধ্যমিকের মার্কশীট ,
• উচ্চ মাধ্যমিকের মার্কশীট ,
• আপনি যদি গ্রাজুয়েশন পাস করে থাকেন তাহলে গ্রেজুয়েশন এর মার্কশিট,
• আধার কার্ড
• ভোটার কার্ড
• প্যান কার্ড
• পাসপোর্ট সাইজের ফটোকপি
নিয়োগ পদ্ধতি:- এখানে আপনার বায়ডাটা এবং সমস্ত নতুন জমা দেয়া এক কিংবা দুই মাসের মধ্যে আপনাকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। যদি আপনি ইন্টারভিউ সিলেক্ট হন তাহলে আপনাকে ট্রেনিং করানো হবে তারপর জয়েনিং লেটার দেয়া হবে।
কাজের ধরন: বন্ধন ব্যাংকে প্রচুর স্টাফ এর প্রয়োজন তাই এখানে কাজের চাপ একটু বেশি। আপনাকে প্রথমত সকালে গ্রুপ লোন বা বাজার লোন কালেকশনের জন্য পাঠানো হবে। এরপর আপনাকে অফিসে এসে যাদের নতুন লোন পাস হবে তাদের লোনের ব্যবস্থা করে দিতে হবে। এরপর দিনশেষে ব্যাংকের প্রয়োজনে হিসাবপত্র করতে হবে।
ছুটির ব্যবস্থা এখানে আপনি চাকরি করলে প্রত্যেক মাসে চারটি রবিবার এবং দুটি শনিবার অর্থাৎ মাসের সেকেন্ড এবং ফোরথ শনিবার ছুটি পাবেন।







