স্ত্রীর মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন স্বামী। ঘটনাটি ঘটে পাবনার ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
ভাঙ্গুড়া ইউনিয়নের চক্রপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে সরোয়ার, স্ত্রী লাইলীকে নিয়ে সুখেই সংসার করছিলেন। বারো বছর আগে বিবাহ হয় তাদের। আট বছরের এক সন্তানও আছেন তাদের।
উল্লেখ্য বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন লাইলী। স্থানীয় পল্লী চিকিত্সক দিয়ে চিকিত্সাও করিছেন সরোয়ার। কিন্তু সুস্থ হননি তিনি। গত মঙ্গলবার লাইলীর শরীরের অবস্থার অবনতি হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানেই মারা যান তিনি। সেই সময় স্ত্রীর মৃত্যুর শোক সহ্য করতে না পেরে ১০-১৫ মিনিটের মধ্যে মারা যায় সরোয়ার।
পুরো ঘটনায়, ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্সক ফাহমিদা সুলতানা জানান, স্ত্রীর মৃত্যুর শোক সইতে না পেরেই কার্ডিয়াক এরেস্ট হয়ে মারা যান তার স্বামী।







