জেলা

ডাকাতের উদ্দেশ্যে জড়ো হওয়া তিনজন ডাকাতকে ধরলো বেলদা থানার পুলিশ

গতকাল রাত এগারোটা নাগাদ বেলদা থানার পুলিশের পেট্রোলিং কার ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে পেট্রোলিং করার সময় বেলদা থানার শুশীন্দা এলাকায় কয়েকজন ব্যক্তিকে দেখতে পেয়ে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন। এরপর তাদের কাছ থেকে উদ্ধার হয় দেশীয় ওয়ান ছাটার বন্দুক। এরপর পুলিশের জিজ্ঞাসা বাদে জানা যায় এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল তারা। পরে পুলিশ তাদের গ্রেফতার করে নিয়ে যায়। তিনজন ব্যক্তি হলো দেবাশীষ জানা,সন্দীপ পালুই বাড়ি কেশিয়াড়ি ও সুরজিৎ দাস বাড়ি বেলদা থানার বিনোদপুর এলাকায়। ধৃতদের আজ দাঁতন আদালতে তুলল বেলদা থানার পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.