দেশ

মোবাইলে লাইভ অন, বাইক ছুটছে, সাইকেলের ‘এন্ট্রি’! মৃত এক যুবক

অন্ধকার রাস্তা। হেলমেটবিহীন বাইক নিয়ে রাতের অন্ধকারে বাইক নিয়ে ছুটছে তিন বন্ধু। মোবাইল হাতে ধরা। কালো অন্ধকার রাস্তার মধ্যে দিয়ে ছুটছিল বাইক। লাইভের প্রাসঙ্গিকতা কী, তা হয়তো বোঝা যায়নি। তবে সেই লাইভের ধরা রইল তাঁদের এক বন্ধুর জীবনের শেষ দৃশ্য।

বাইকের সামনে উল্টো দিক থেকে আসা এক সাইকেলের ধাক্কা। আর সবটা শেষ! ঘটনাস্থলে মৃত্যু এক জনের। আহত তিন। তাঁদের মধ্যে আশঙ্কাজনক ২ জন। ঘটনাটি ঘটে নদিয়ার তেহট্ট থানার বেতাই বাজারে। মৃত যুবকের নাম নির্মল বৈরাগ্য।

বাইকের ধাক্কায় গুরুতর জখম হন সাইকেল আরোহী। তাঁদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় তেহট্ট হাসপাতালে। ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যু হয় বলে জানা যায়। দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় একজনকে শক্তিনগর জেলা হাসপাতালে, অপরজনকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত বাইক ও সাইকেলটি বাজেয়াপ্তা করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে তেহট্ট থানার পুলিশ।

ঘটনার এক প্রত্যক্ষদর্শী বলেন, “আসলে বাইকে যাঁরা বসেছিলেন. তাঁদের মধ্যে একজন লাইভ করছিলেন। লাইভ চলাকালীনই অন্য মনস্ক হয়ে পড়েছিলেন বাইক চালক। উল্টোদিক থেকে হঠাত্‍ করে একটি সাইকেল চলে হাত কাঁপতে শুরু করে বাইক চালকের। বাইক থেকে ছিটকে পড়ে যান তাঁরা।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.