চলতি বছরের অক্টোবর মাসে মৃত্যু হয় হলিউডের জনপ্রিয় অভিনেতা ম্যাথু পেরির। লস অ্যাঞ্জেলসে নিজের বাড়ির সুইমিং পুলে অচৈতন্য অবস্থায় পাওয়া যায় ম্যাথু পেরিকে। সন্দেহ দানা বাঁধে তার মৃত্যু ঘিরে। শুরু হয় তদন্ত।
সম্প্রতি ম্যাথু পেরির অটোপসি রিপোর্ট। রিপোর্টে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে অভিনেতার শরীরে অতিরিক্ত পরিমাণে কেটামিন পাওয়া গিয়েছে। আর এই কেটামিনের অতিরিক্ত প্রভাবের ফলেই মৃত্যু ঘটেছে তার।
এবার প্রশ্ন হলো, কি এই কেটামিন? আর অভিনেতার শরীরেই বা তা এলো কিভাবে! চিকিৎসকরা জানিয়েছেন কেটামিন এক ধরনের ঘুমের ওষুধ। সাধারণত মানসিক ও অবসাদে যারা ভোগেন তাদের উপর এই ওষুধ প্রয়োগ করা হয়।
তবে শুধুমাত্র কেটামিন না তার শরীরে মাদকও পাওয়া গিয়েছে। এছাড়াও মৃত্যুর আগে বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ ছিলেন আর সেই কারণেও তিনি বিভিন্ন ওষুধ খেতেন।







