রাজ্য

সাতদিনের মধ্যে চাইতে হবে ক্ষমা ! শুভেন্দুকে আইনি নোটিশ শওকতের

ক্যানিংয়ে কাশ্মীরের জঙ্গি ধরা পড়ায় , ক্রমশই বাড়ছে রাজনৈতিক চাপানউতোর । এবার বিধায়ক শওকত মোল্লা মানহানির নোটিশ পাঠালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে । শওকতকেও জঙ্গি বলে দাবী করেছিলেন শুভেন্দু । এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই সাতদিনের মধ্যে ক্ষমা চাইতে বলে নোটিশ শওকত মোল্লার ।

কাশ্মীরের জঙ্গি জাভেদ মুন্সি , শনিবার রাতে , ক্যানিং থেকে গ্রেফতার হন । তারপরেই কেন্দ্রীয় দলকে আক্রমণ করে , ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা বলেন , “বাংলায় জঙ্গি ঢোকার দায়ভার কার? সীমান্তরক্ষী বাহিনী কী করছে? দায়ভার তো কেন্দ্রের।”

পরিপ্রেক্ষিতে বিরোধী দলনেতা বলেন , “শওকত মোল্লা জঙ্গিদের লুকিয়ে রাখছিলেন। জাভেদ মুন্সি ধরা পড়ার পর তিনি আতঙ্কিত। কারণ, শওকত মোল্লাও আর একটা জঙ্গি। জাভেদ মুন্সিকে কারা নিরাপদ আশ্রয়ে রেখেছিল? জাভেদ মুন্সিকে কাশ্মীরের পুলিশ তুলে নিয়ে গিয়েছে। আমার বিশ্বাস, আশ্রয় দেওয়ার অভিযোগে শওকত মোল্লাকেও একদিন কাশ্মীরের পুলিশ তুলে নিয়ে যাবে। সেইজন্য আতঙ্কিত।” তারপরেই ক্ষমা চাইতে বলে , শুভেন্দুকে আইনি নোটিশ পাঠান ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.