ফের পৃথক দুই হামলায় মৃত ১৬, আহত ৮। ঘটনাটি ঘটেছে মেক্সিকোর দুই রাজ্য গুয়ানাজুয়াতো এবং সালামাঙ্কায়।
সূত্রের খবর, জমি নিয়ে বিরোধের জের ধরে মেক্সিকোতে অটোমোবাইল কোম্পানিগুলির কেন্দ্র বলে পরিচিত গুয়ানাজুয়াতো রাজ্যে সাম্প্রতিক বছরগুলিতে মাদক পাচারকারী গোষ্ঠীগুলির মধ্যে তীব্র সংঘর্ষের সাক্ষী হয়েছে । সশস্ত্র গোষ্ঠী এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ফলে মেক্সিকোর গুয়ানাজুয়াতো রাজ্যের টেকালটিটলান শহরে গত সপ্তাহে ১১ জন নিহত হয় । ওই হামলায় একটি সশস্ত্র গ্রুপের আট সদস্য এবং এই এলাকার তিন বাসিন্দা নিহত হয়েছিল। হামলাকারীরা পাঁচটি গাড়িতেও আগুন দিয়েছে।
অ্যাসোসিয়েটেড প্রেস সূত্রে খবর, গতকাল গুয়ানাজুয়াতোতে একটি ছুটির পার্টিতে হামলা চালিয়ে ১২ জনকে হত্যা করেছে হামলাকারীরা। রাজ্যের প্রসিকিউটর সূত্রে খবর, সালামাঙ্কা রাজ্যে বন্দুকধারীদের গুলিতে আরও চারজনের মৃত্যু হয়েছে। এক পরিসংখ্যান অনুসারে, গুয়ানাজুয়াতো রাজ্যে শক্তিশালী মাদক পাচারকারী গোষ্ঠীগুলির মধ্যে উত্তেজনার মধ্যে, দেশের অন্যতম সহিংস রাজ্যে পরিণত হয়েছে ।







