অফবিট

দাঁতের ব্যথা দূর করতে কার্যকরী ৫টি রইলো ঘরোয়া উপায়

হালকা বেদনাদায়ক থেকে শুরু করে তীব্র বেদনাদায়কও হতে পারে, ফলে দাঁতসহ চোয়ালের আশেপাশের অংশ জুড়ে প্রচণ্ড ব্যথা হয়ে থাকে।
দাঁতের ব্যথার কয়েকটি সাধারণ কারণ হচ্ছে ক্যাভিটি, ইনফেকশন, দাঁতের গোড়া বেড়িয়ে পড়া, ভাঙ্গা কিংবা চিড়যুক্ত দাঁত, মাড়ির সমস্যা। আর এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে অনেকেই প্রাথমিকভাবে পেইনকিলার খেয়ে ব্যথা সারানোর চেষ্টা করেন।
এবার থেকে গাদা গাদা ওযুধ না খেয়ে বরং এই ঘরোয়া টোটকাগুলো ট্রাই করে দেখুন। কাজ করবে ঠিক ম্যাজিকের মতো!

লবঙ্গ- লবঙ্গের মধ্যে রয়েছে দারুণ কিছু ব্যথা নিবারণকারী উপাদান। তাই দাঁতের যন্ত্রণায় লবঙ্গ ব্যবহারে কাজ হয়। এক্ষেত্রে লবঙ্গ তেল ওই ব্যথা জায়গায় লাগাতে পারেন। দেখবেন ফল মিলেছে হাতেনাতে।

রসুন- এক কোয়া রসুন থেঁতো করে অল্প নুনের সঙ্গে মিশিয়ে দাঁতে লাগিয়ে রাখুন। খুব বেশি যন্ত্রণা হলে এক কোয়া রসুন চিবিয়ে খান। যন্ত্রণা কমে যাবে।

নুন ও উষ্ণগরম জল – এক গ্লাস উষ্ণ জলে বেশি করে নুন গুলে নিয়ে কুলকুচি করুন যতক্ষণ সম্ভব। যদি কোনও জীবাণুর কারণে দাঁতে ব্যথা হয়, সে ক্ষেত্রে নুন-জল ব্যথা কমিয়ে দেবে। দাঁতের গোড়ায় খাবার আটকে থাকলে সেটাও বের করে দিতে সক্ষম নুন-জল। এছাড়াও মাড়িতে রক্ত চলাচল ভালো করে এই উপকরণটি।

বরফ- বরফের টুকরা ব্যাথা উপশমে বেশ কার্যকরী। এজন্য সুতি পাতলা কাপড়ে একটি ছোটো বরফের টুকরা নিয়ে পেঁচিয়ে নিন। যে স্থানের দাঁতে ব্যাথা সেখানে গালের কাছে নিয়ে কয়েক মিনিট ধরে রাখুন। যদি আপনার এক্সপোসড নার্ভের সমস্যা থেকে থাকে তাহলে ঠান্ডার সংস্পর্শে ব্যথা আরও বেড়ে যেতে পারে।

পেয়ারা পাতা – দাঁতের ব্যথা কমানোর অন্যতম হাতিয়ার হলো পেয়ারা পাতা। পেয়ারা পাতায় রয়েছে অ্যান্টিইনফ্লেমেটরি যা দ্রুত ব্যথা দূর করতে খুবই কার্যকরী। একটা বা দুটো পেয়ারা পাতা চিবিয়ে খেয়ে নিন, কেননা এর রস দাঁতের ব্যথার জন্য খুবই উপকারি। অথবা একটি বা দুটি পেয়ারা পাতা চিবিয়ে দাঁতের ব্যথার স্থানে চেপে ধরে রাখুন। এতে অনেক আরাম পাবেন। এছাড়াও ৫-৬ টি পেয়ারা পাতা জলে দিয়ে ফুটিয়ে নিন। অতঃপর সেই জল ঠাণ্ডা করে এতে অল্প লবণ মিশিয়ে ব্যবহার করতে পারেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.