রাজ্য

দেশের আভ্যন্তরীন তথ্য পাচারের অভিযোগে গ্রেপ্তার এস টি এফের

জঙ্গি কার্যকলাপ ও দেশের অভ্যন্তরীন তথ্য পাকিস্তান, ইরান, প্যালেস্টাইনে পাচার করার অভিযোগে কালিয়াগঞ্জের এক যুবককে গ্রেপ্তার করল অ্যান্টি টেরোরিজম স্কোয়াড(এটিএস)। জানা গিয়েছে, ধৃত যুবকের নাম মুক্তা মাহাতো(২৫) বাড়ি কালিয়াগঞ্জ থানার বাঘন সংলগ্ন কাঁকড়া মোড় এলাকায়।

এস টি এফ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি মুম্বইয়ে একজন জঙ্গি ধরা পড়ে। তাকে জিজ্ঞাসাবাদ করে মুক্তা মাহাতোর নাম জানতে পারে এটিএস। পাশাপাশি মুক্তার একাধিক ব্যাংক অ্যাকাউন্টের হদিস পান তদন্তকারীরা। সেই অ্যাকাউন্ট থেকে জঙ্গি গোষ্ঠীর একাধিক বার কয়েক কোটি টাকা লেনদেন হয়েছে। যদিও ব্যাংক অ্যাকাউন্টগুলি বন্ধ করে দিয়েছে এটিএস। ধৃত যুবক ভারতীয় নৌসেনার পাশাপাশি একাধিক বন্দরের গোপনীয় তথ্য ভিন দেশে পাচার করেছে বলে অভিযোগ। ধৃতের দুই ভাইকেও হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে খবর।

রায়গঞ্জ মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতের সরকারি আইনজীবী পিন্টু ঘোষ বলেন, ‘ধৃতের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে এটিএস। ধৃতকে সিজেএম আদালতে পেশ করা হলে ট্রানজিট রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয় এটিএসের তরফে। বিচারক ধৃতকে সোমবার মুম্বইয়ের বিশেষ আদালতে তোলার নির্দেশ দেন।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.