রাজনীতি

বারাসাতে মধু আছে, এ কি বললেন অভিনেতা তথা তৃনমূল বিধায়ক চিরঞ্জিত

বারাসতে মধু আছে বলেই এখন থেকে উদ্যোগ নিচ্ছে অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী। বারাসতে উত্তর ২৪ পরগনা জেলা গ্রন্থ মেলার সাংবাদিক বৈঠকে এসে এমন মন্তব্য করলেন বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী।

বৃহস্পতিবার দুপুরে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাকক্ষে তৃণমূলের কোর কমিটির বৈঠকে নেতৃত্বের কাছে অশোক নগরের বিধায়ক নারায়ণ গোস্বামী অভিযোগ করেছিলেন। তৃণমূল সূত্রের দাবি, নারায়ণের বক্তব্য ছিল, বারাসতে নেতৃত্বের অভাব রয়েছে। নাগরিকরা নিজেদের অভিযোগ জানানো এবং পরিষেবা দেওয়ার মত জনপ্রতিনিধি নেতা নেই। এতে নাগরিকরা ক্ষুব্ধ হচ্ছেন। চিরঞ্জিত এদিন এ প্রসঙ্গে বলেন, বারাসতে অনেক ব্যবসায়ী আছে। এখানে অনেক মধু আছে। ২১ সালে নারায়ণ বারাসতে দাঁড়াতে চেয়েছিল। পারেনি। ২৬ সালে দাঁড়াতে এখন থেকে উদ্যোগ নিচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.