পাকিস্তানের হকি তারকারা দেশটির প্রধানমন্ত্রী কর্তৃক আয়োজিত আরশাদ নাদিমের সম্মানে একটি গালা ডিনারের আমন্ত্রণ প্রত্যাহার নিয়ে ক্ষুব্ধ হয়েছেন। সাবেক হকি খেলোয়াড় রাও সলিম নাজিম অভিযোগ করেন। পাকিস্তান সরকার এই আমন্ত্রণ প্রত্যাহার করে অনেক অলিম্পিয়ানকে অপমান করেছে।
আরশাদ নাদিম, যিনি প্যারিস ২০২৪ গেমসে ৯২.৯৭ মিটার দূরত্বে জ্যাভলিন নিক্ষেপ করে অলিম্পিকে পাকিস্তানকে স্বর্ণপদক এনে দিয়েছেন। বর্তমানে দেশের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়াবিদ। তাকে সংবর্ধনা জানাতে পাকিস্তানের পাঞ্জাব সরকার তাকে ১০ মিলিয়ন রুপি এবং একটি নতুন গাড়ি প্রদান করেছে। তবে, আরশাদের সম্মানে আয়োজিত গালা ডিনারে অনেক হকি তারকাকে আমন্ত্রণ জানানো হলেও পরে আমন্ত্রণগুলো প্রত্যাহার করা হয়, যা নিয়ে ক্রীড়ামহলে ক্ষোভ দেখা দিয়েছে।
রাও সলিম নাজিমের বক্তব্যে উঠে এসেছে, কিভাবে সরকার অলিম্পিক স্বর্ণপদক বিজয়ীকে সম্মান দেখাতে গিয়ে দেশের হকি ইতিহাসের গর্বিত খেলোয়াড়দের অসম্মান করেছে। উল্লেখ্য, পাকিস্তানের শেষ অলিম্পিক পদক ১৯৯২ সালে হকিতে এসেছিল।
এভাবে সাবেক ক্রীড়াবিদদের প্রতি অসদাচরণকে কেন্দ্র করে হকি খেলোয়াড়দের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে। যা দেশেটির ক্রীড়া মহলে আলোড়ন তুলেছে।







