অফবিট

পিঠে ব্যাথা থেকে দ্রুত মুক্তি পেতে চান? তাহলে জেনে নিন এই পাঁচটি সহজ উপায়

অফিসের কাজের জন্য একটানা চেয়ারে বসে থাকলে পিঠের ব্যথা নাজেহাল হন অনেকেই। একটানা বসে ল্যাপটপ বা কম্পিউটারের সামনে থাকবেন না, এমনটাই জানাচ্ছেন ডাক্তাররা।

সারাদিন বাড়ির কাজ সামলে ওয়ার্ক ফ্রম হোমে একটানা বসে কাজ করায় পিঠে ব্যথার সমস্যা বাড়ছে। পিঠের পেশী, লিগামেন্ট, হাড়ের কাজকর্মগুলি নিস্তেজ হতে শুরু করলেই সমস্যা বাড়তে শুরু করে। তাই একটানা বসে না থেকে বসে বসেই কিছু সহজ শরীরচর্চা করতে পারেন। কিন্তু পিঠে ব্যথার সমস্যা থেকে রেহাই পাচ্ছেন না। পিঠের যন্ত্রণায় আরাম পাওয়ার জন্য দ্রুত মোক্ষম দাওয়াইয়ের কিছু টিপস দেওয়া রইল

১. পিঠে ব্যথা সারাতে ফুট ম্যাসাজ করুন। পায়ের সঙ্গে মেরুদণ্ডের যোগসূত্র আছে। এ কারণে কিছুক্ষণ পা ম্যাসাজ করলে পিঠের ব্যথা উপশম হবে।

এজন্য পায়ের তলায় আঙুলের ডগা দিয়ে কিছুক্ষণ মালিশ করলে পিঠের স্নায়ুতে রক্ত প্রবাহ উন্নত হবে ও ব্যথাও কমবে।

২. আপনি যদি প্রায়ই পিঠে ব্যথার সমস্যায় ভোগেন, তাহলে খাদ্যতালিকায় কিছু অ্যান্টি-ইনফ্ল্যামেটরি খাবার যোগ করুন। এক্ষেত্রে হলুদ দুধ খুবই উপকারী। হলুদে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি আর্থ্রাইটিক বৈশিষ্ট্য পিঠের ব্যথা কমাতেও সাহায্য

এজন্য এক গ্লাস হালকা গরম দুধে আধা চা চামচ হলুদের গুঁড়া মিশিয়ে রাতে ঘুমানোর আগে পান করুন। ঘুমের মধ্যেই অ্যান্টি-ইনফ্লেমেটরি যৌগ শরীরের বিভিন্ন প্রদাহ কমাতে কাজ শুরু করবে।

৩. গভীর ঘুমের অভাব- অনেকের ফেস ব্যাক পেইনে কাবু হোন। কারণ , পর্যাপ্ত ও সঠিকভাবে না ঘুম হলে পিঠে ব্যথা, মুখে পেশীগুলোতে ব্যথা হতে দেখা যায়। পর্যাপ্ত বিশ্রাম ও গভীর ঘুম না হলে পিঠের ব্যথা ধীরে ধীরে বাড়তে থাকে। রাত পর্যন্ত জেগে থাকা গভীর ঘুমের ব্যাঘাত ঘটায়। পিঠের ব্যথা যাতে আর বাড়তে না পারে তার জন্য সটিক সময়ে ঘুমানোর চেষ্টা করুন।

৪. অফিসের কাজের জন্য একটানা চেয়ারে বসে থাকলে পিঠের ব্যথা নাজেহাল হন অনেকেই। একটানা বসে ল্যাপটপ বা কম্পিউটারের সামনে থাকবেন না, এমনটাই জানাচ্ছেন ডাক্তাররা। কাজের ফাঁকে ফাঁকে একটু শরীরচর্চা বা ব্যায়াম করতে পারেন।

৫. মেডিটেশন- মনোযোগ বাড়াতে, শরীরের গঠন সঠিক রাখতে ও হরমোনের ব্যালান্সগুলি নিয়ন্ত্রিত রাখতে মেডিটেশন করা প্রয়োজন। স্ট্রেস ও উদ্বেগ থেকে রেহাই পেতেও মেডিটেশন খুব জরুরী। ঘরের ভিতর, বা ঘরের বাইরে শান্ত পরিবেশে মেডিটেশন করার চেষ্টা করবেন। এতে পিঠের ব্যথা অনেকচা উপশম হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.