সকালে ঘুম থেকে উঠেই অনেকে প্রথমে এক গ্লাস জল খান। এর পর প্রাতঃকৃত্য সারেন। এই জলের মধ্যে কেউ কেউ লেবুর রস মিশিয়ে নিন। কেউ আবার মৌরী মিছরি ভেজানো জল খান। কিন্তু এই জল খাওয়ার উপকারিতা জানেন কি? চলুন জেনে নেওয়া যাক,,
১) যাঁরা রোজ সকালে খালি পেটে হাফ লিটার পর্যন্ত জল খান, তাঁদের কোষ্টকাঠিন্যের সমস্যা তুলনায় অনেক কমে যায়। এমনকি মলদ্বারের নানা অসুখের পরিমাণও কমে।
২) সকালে খালি পেটে জল খেলে শরীরে জমা দূষিত পদার্থ বা ‘টক্সিন’ বেরিয়ে যায়। এতে নানা অসুখের আশঙ্কা তো কমেই, পাশাপাশি আরও বহু উপকার হয় শরীরের। যেমন এর ফলে ত্বক ভাল হয়, তেমনই ওজন নিয়ন্ত্রণে থাকে।
৩) সকালে খালি পেটে জল খাওয়ার আধ ঘণ্টার মধ্যে কোনও কিছু না খাওয়াই ভাল। সে ক্ষেত্রে খাবার হজম করার শক্তি বাড়ে।







