রাজ্য

বনদপ্তরের অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে নাম উধাও মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের,অসুস্থতা নাকি অন্য কারণ?

পশ্চিমবঙ্গ বিধানসভায় আগামী শুক্রবার থেকে শুরু হতে চলেছে তিন দিনের বনমহোৎসব। আর এই মহোৎসবের আমন্ত্রণপত্রে নাম নেই খোদ দফতরের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। প্রতি বছর ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে বনদপ্তর ও পশ্চিমবঙ্গ বিধানসভার যৌথ প্রচেষ্টায় এই মহোৎসব অনুষ্ঠিত হয়। এই নিয়ম অনুযায়ী ২২ থেকে ২৪ শে ডিসেম্বর আয়োজিত হবে মনমহোৎসব। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন। আমন্ত্রণপত্রের তালিকায় অতিথি হিসাবে নাম রয়েছে ডেপুটি স্পিকার আশীষ বন্দ্যোপাধ্যায়, পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বন দফতরের প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা, বিধানসভায় শাসকদলের মুখ্যসচেতক নির্মল ঘোষ, উপ মুখ্যসচেতক তাপস রায় এবং বিজেপি পরিষদীয় দলের মুখ্যসচেতক মনোজ টিগ্গার। কিন্তু সেই তালিকায় নাম নেই জ্যোতিপ্রিয় মল্লিকের। রাজ্যের প্রশাসনিক মহলের একাংশের বক্তব্য তাঁর নাম না থাকায় স্বাভাবিক।

তাঁদের মতে, গত অক্টোবর মাসের শেষ সপ্তাহ থেকে জ্যোতিপ্রিয় মল্লিক ইডির হেফাজতে থাকায়, আমন্ত্রণ পত্রে তাঁর নাম জুড়ে অযথা বিতর্ক চাননি শাসকদল। জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতার হওয়ার পর তিনটি মন্ত্রিসভা বৈঠক হওয়া সত্ত্বেও বনমন্ত্রীর পদ থেকে কাগজে কলমে সরাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নাম এখনো স্পষ্টই মন্ত্রী হিসেবে উল্লেখ আছে বিধানসভায় তাঁর বসার ঘরে এবং সটলেক এর বনভবনে, এমনকি পশ্চিমবঙ্গ সরকারের ওয়েবসাইটগুলিতে বনমন্ত্রী হিসেবে জ্যোতিপ্রিয় মল্লিকের নাম এখনো বর্তমান। তা সত্ত্বেও বিতর্ক এড়িয়ে যাওয়ার কারণেই আমন্ত্রণপত্রের তালিকা থেকে বাদ জ্যোতিপ্রিয় মল্লিকের নাম ।

বিধানসভার শীতকালীন অধিবেশনে বনমন্ত্রীর আসন শূন্য থাকায় ট্রেজারি বেঞ্চের দিকে তাক করে শুভেন্দু অধিকারী কে বলতে শোনা যায় ‘বালু কোথায়?’ তাই বিধানসভায় বনমহোৎসব কি ঘিরে নতুন কোন অস্ত্র তুলে দিতে চাননি বিরোধী শিবিরের হাতে। সেই কারণে ইচ্ছাকৃতভাবে জ্যোতিপ্রিয় মল্লিকের নাম বাদ দেয়া হয়েছে বলে অনুমান বিধানসভার সচিবালয়ের একাংশের। এখনো ইডির হেফাজতেই রয়েছেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, তবে এসএসকেএম হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.