রাজ্য

সল্টলেকের অরণ্যভবনে মন্ত্রী বালুর অফিসে হানা ইডির

মঙ্গলবার বেলা সাড়ে ১২টা নাগাদ বন দফতরের সল্টলেকের অফিসে রেশন দুর্নীতির আরও তথ্য লুকিয়ে রাখা থাকতে পারে, এই আশঙ্কা থেকে এবার বন দফতরের সল্টলেকের অরণ্যভবনে পৌঁছেছেন ইডির তদন্তকারীরারা। দলটিতে রয়েছেন ইডির ৬জন কর্তা।

রেশন দুর্নীতির অভিযোগে ম্যারাথন জেরার পর গত ২৬ অক্টোবর গভীর রাতে রাজ্যের প্রাক্তন খাদ্য মন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করেছিল ইডি। জ্যোতিপ্রিয়র বাড়ি এবং বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে রেশন দুর্নীতির একাধিক তথ্য পাওয়া গিয়েছে বলে আগেই আদালতে জানিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সম্প্রতি রেশন দুর্নীতি মামলায় আদালতে চার্জশিটও জমা দিয়েছে ইডি। আদালতে তদন্তকারী সংস্থার দাবি, রেশনের কয়েক’শ কোটি টাকার দুর্নীতি হয়েছে। তদন্তকারীরা জানতে পেরেছেন, গ্রেফতারের আগে শেষ এক বছর নিয়মিত সল্টলেকের অরণ্যভবনে বসতেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয়।

ওই অরণ্যভবন থেকেই জ্যোতিপ্রিয় খাদ্য দফতরের দুর্নীতি চালাচ্ছিলেন বলে সূত্র মারফত্‍ জানতে পেরেছেন ইডির আধিকারিকরা। তারই ভিত্তিতে এদিন সল্টলেকে বন দফতরের অফিসে হানা দিয়েছেন তদন্তকারীরা। মন্ত্রীর অফিসের ফাইল খতিয়ে দেখা হচ্ছে। অফিসে কারা কারা আসত মন্ত্রীর সঙ্গে দেখা করতে, সেটাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.