রাজনীতিরাজ্য

লক্ষীভান্ডার প্রকল্প নিয়ে বড় মন্তব্য মুখ্যমন্ত্রীর

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প! যা লোকসভা নির্বাচনের প্রচারযাত্রায় এই প্রকল্পের কথা বারংবার শোনা যাচ্ছে তৃণমূল নেতা ও তৃণমূল সরকারের মুখে মুখে।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিধানসভা নির্বাচনে তৃণমূলের ইস্তেহারে তৃণমূলের যে সমস্ত প্রকল্পের কথা ছিল, যেগুলির বাস্তবায়ন হয়েছিল তার মধ্যে সবথেকে প্রবল সাফল্যের মুখ দেখেছে এই প্রকল্প।

যার কারণেই সেই লাভের গুড় ঘরে তুলতে মুখিয়েছে তৃণমুল। কিন্তু জানেন কোথা থেকে এসেছিল এই লক্ষ্মীর ভাণ্ডারের বুদ্ধি?

সম্প্রতি বৃহস্পতিবার এগরায় সভা করেন মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই লক্ষ্মীর ভাণ্ডারের নেপথ্য কাহিনী প্রকাশ্যে আনেন তিনি।তাঁর মুখে শোনা যায় ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মায়ের কথা। বলেন, “অভিষেকের মা লতা আমার কাছে থাকে, ও আমার দেখাশোনা করে। ওঁর পরিচারিকা ২ হাজার টাকা চেয়েছিল। বলে ব্যাঙ্ক ৫০০-১০০০ টাকা দেবে না। আমি সেই সময় লতাকে বলি তোর তো জমানো আছে কিছু টাকা। ও বলে কোথায় জমানো লক্ষ্মীর ভাণ্ডারে যে টুকু টাকা রাখতাম তাও নোটবন্দি কেড়ে নিল।”

এরপরই মমতা বলেন, “তখমই আমি ভাবি কোনওভাবেই লক্ষ্মীর ভাণ্ডার আমি কেড়ে নিতে দেব না। আগে অনেক মহিলা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা জমাতেন। খুব প্রয়োজন পড়লে সেটা খরচ করা হতো। আমার কাছেও একটা লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে। প্রয়োজনে ওখানকার টাকা আমার কাজে লাগবে।”

অপরদিকে মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়ে গিয়েছে চাপানউতোর। খোঁচা দিতে ছাড়েনি বিরোধী দলেরাও।তোপ দাগতেও দেখা যায় বামেদেরকে। এদিকে আবার বাংলায় বিজেপি জিতলেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তিনগুণ বাড়বে বলে জানিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। লক্ষ্মীর ভাণ্ডারের কথা শোনা গিয়েছ স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের কন্ঠেও। গেরুয়া শিবির ক্ষমতায় এলে ১০০ টাকা করে পাবে বলে জানিয়েছেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.