অফবিট

জন্ডিসে এই খাবার গুলি খান, ফল মিলবে হাতেনাতে

জন্ডিস লিভারের রোগ। তাই একবার জন্ডিসে আক্রান্ত হলে লিভারের মারাত্মক ক্ষতি হয়। জন্ডিসে আক্রান্ত হলে ত্বকের ও চোখের রং হলুদ হয়ে যায়, প্রস্রাবের রং বদলে যায়, গ্যাস-অম্বল, পেটে ব্যথা ইত্যাদি উপসর্গ দেখা দেয়। নবজাতক থেকে শুরু করে বৃদ্ধ, যে কারও জন্ডিস হতে পারে। যদিও নবজাতকের জন্ডিস হলে, তার ক্ষেত্রে ডায়েটে নিয়ে মাথা ঘামাতে হয় না। সঠিক চিকিৎসাধীন থাকলেই তারা সুস্থ হয়ে ওঠে। কিন্তু কোনও তরুণ বা মধ্যবয়সী কেউ জন্ডিসে আক্রান্ত হন, বিলিরুবিনের মাত্রা বেড়ে যায়, তাহলে ডায়েটের দিকে বিশেষ খেয়াল রাখতে হয়। জন্ডিস হলে কি কি খাবেন রইলো তালিকা

ফল:- জন্ডিস এড়াতে এবং লিভার সুস্থ রাখতে ভিটামিন-সি সমৃদ্ধ ফল খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করা উচিত । এটি লিভারকে সুস্থ রাখার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করবে । ভিটামিন-সি সমৃদ্ধ এই খাবারগুলি লিভারকে ডিটক্স করে ।

টমেটো:- জন্ডিস রোগের প্রতিকার হিসাবে টমেটোও খুব ভালো একটা উপায়। এক গ্লাস টমেটোর রসে স্বাদমত নুন এবং গোল মরিচ মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে পান করুন।

সবজি: – মিষ্টিকুমড়া, মিষ্টি আলু, মুলা, বিট, গাজর, টমেটো, ব্রকলি, ফুলকপি, বাঁধাকপি ও পালংশাক জন্ডিস রোগীর জন্য খুব ভালো।

চা:- জন্ডিসের সময় চা পান করলেও দ্রুত সেরে উঠতে সাহায্য করে। চায়ের মধ্যে উপস্থিত উচ্চমাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে, এটি লিভারে প্রদাহ হ্রাস করে, হজমে সহায়তা করে এবং জন্ডিস থেকে সেরে উঠতে সহায়তা করে।

শস্যশস্যদানা:- গোটা শস্য জন্ডিসের রোগীকে প্রচুর শক্তি দেয় যা এই রোগ মোকাবিলায় সাহায্য করে । শস্যে প্রচুর পরিমাণে ফাইবার পাওয়া যায় যা হজমশক্তিকেও সুস্থ রাখে যার ফলে লিভারে চাপ পড়ে না ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.