জি এস টি, নিয়ে বিজেপি তথা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সোচ্চার হতে দেখা গিয়েছিল বিজেপি বিরোধী সকল রাজনৈতিক দলগুলোকে। এমনকি এখনো বিভিন্ন সময়ে, বিজেপি বিরোধী রাজনৈতিক দলের বিভিন্ন বিক্ষোভ আন্দোলনেও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের ওপর সহ কেন্দ্রের জি এস টি লাঘু করাকে নিয়ে কটাক্ষ ও প্রদিবাদ করতে দেখা যায়। এবার কেন্দ্রীয় সরকারে এই জি এস টি লাঘু করার বিরুদ্ধে সোচ্চার হয়ে বুধবার দেশ জুড়ে একদিনের ধর্মঘটে সামিল হলো WBMSRU,
সংগঠনের নবদ্বীপ লোকাল কমিটির সদস্যরা জানায় কেন্দ্রীয় সরকার যেমন নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ওপর এই জি এস টি লাঘু করেছে,পাশাপাশি এই জি এস টির কোপ ও এসে পরেছে বিভিন্ন জীবন দায়ী ওষুধের ওপর। যার ফলে অস্বাভাবিক ভাবে মূল্য বৃদ্ধি পেয়েছে বিভিন্ন ওষুধের।
যার ফলে ক্রেতা, বিক্রেতা সহ কোম্পানি গুলোকেও বিভিন্ন সময়ে পরতে হচ্ছে সমস্যায়। আর সব কিছুর কোপ এসে পরছে মেডিকেল এন্ড সেলস রিপ্রেসেন্টিভ এর কাজের সাথে যুক্ত যারা। যারা,দিনরাত ফিল্ডে কাজ করছে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের। শুধু এই নয় এই সূযোগকে কাজে লাগিয়ে বিভিন্ন সময়ে একাধিক কোম্পানি ফিল্ডে কাজ করা অসংখ্য কর্মীদের অনৈতিক ভাবে ছাটাই করা চলছে। সেলসের কাজের নামে চলে নানান মানসিক অত্যাচার।







