স্কুলে যেতে গিয়েই হৃদরোগকে আক্রান্ত হলো সপ্তম শ্রেণীর ১২ বছর বয়সী সৃষ্টি। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের চিক্কামাগালুরুতে।জন গেছে ওই দিন স্কুলে যাওয়ার পথে দরদহল্লি গ্রামে স্কুলের সামনের রাস্তায় লুটিয়ে পড়ে মেয়েটি।সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। কিন্তু সেখানে চিকিৎসক না থাকায় তাকে স্থানান্তরিত করা হয় দূরের মুদিগেরে সরকারি হাসপাতালে। কিন্তু সেখানেই তার মৃত্যু হয়।
জোগান্নাকেরের বাসিন্দা অর্জুন ও সুমার মেয়ে সৃষ্টি। রোজের মত বুধবার সকালেও স্কুল যাওয়ার পথে বাড়ি থেকে বেরোয় সে। তবে স্কুলে আর যাওয়া হয় না তার। রাস্তা তেই ও সচেতন অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সে। তারপর দূরের একটা সরকারি হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তার।
এমন ঘটনার পর গ্রাম পঞ্চায়েত সদস্য বিক্রম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিত্সা ব্যবস্থা নিয়ে বলেন,””গত 20 দিন ধরে প্রশিক্ষণের অজুহাতে জোগান্নাকেরে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিত্সকরা আসছেন না । তালুক মেডিক্যাল অফিসার এখানে অন্য কোনও ডাক্তার পাঠাননি । এখানে ডাক্তার থাকলে মেয়েটির জীবন বেঁচে যেতে পারত ।”







