এবছর ২০২৩ সালের ২৪ ডিসেম্বর রবিবার সারা রাজ্যজুড়ে হবে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা টেট। সূত্রের খবর, এবছর টেট নিয়ে নিয়মে অনেক নিয়ম বদল করা হয়েছে। পরীক্ষাকেন্দ্রে ঢোকার জন্য বেশ কিছু নিরাপত্তার ঘেরাটোপে পেরতে হবে। নানা ধরনের নিয়ম কানুন এবং টেট-এর সার্বিক ব্যবস্থাপনার জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে সব জেলাগুলির সঙ্গে ভার্চুয়াল বৈঠক করা হয়েছে এই বুধবার। ওই বৈঠকেই সব জেলার পরীক্ষা কেন্দ্রগুলিকে প্রাথমিক শিক্ষা পর্ষদ বিশেষভাবে নির্দেশ প্রদান করেছে এমনটাই সূত্রের খবর।
রবিবার হওয়া টেট পরীক্ষার পরীক্ষার্থী হল তিন লক্ষ দশ হাজারেরও বেশি। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশিকায় জানিয়েছে, পরীক্ষা শুরুর ঠিক আড়াই ঘণ্টা আগেই পরীক্ষাকেন্দ্রে ঢুকে যেতে হবে পরীক্ষার্থীদের। রবিবারের টেট পরীক্ষার জন্য বেশি করে সতর্কতা নিচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। মোট দু’টি পর্যায় নিরাপত্তা থাকবে পরীক্ষাকেন্দ্রে ঢোকার জন্য। প্রথমে হবে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি এবং পরে হবে ফ্রিস্কিং। এই ভাবে পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবেন। মহিলাদের পরে থাকা শাঁখা-পলা বা মঙ্গলসূত্র ভাল করে চেক করা হবে। ‘ধাতু’ জাতীয় কোনো জিনিস ভেতরে নিয়ে যাওয়া যাবে না।
টেট পরীক্ষার দিন অতিরিক্ত পরিষেবা চালু করবে কলকাতা মেট্রোর নর্থ সাউথ লাইন। ১৩০ টি জায়গায় মোট ২৩ টি সার্ভিস চালাবে কলকাতা মেট্রো। সকাল ৯ টার বদলে ৭:৫০ থেকেই দমদম এবং কবি সুভাষ থেকে চালু করা হবে মেট্রো পরিষেবা। সকাল ৭:০০ টা থেকে দক্ষিণেশ্বর মেট্রো চালু করা হবে। অপরিবর্তিত থাকতে চলেছে দিনের শেষ মেট্রোটির সময়।







