অধ্যাপক তাঁর আট বছরের কন্যাকে নিয়ে ঘুরতে যান স্ত্রীকে জানিয়ে। এরপর স্বামী আর কন্যা বাড়ি ফিরতে দেরি করায় সোজা স্বামীর অফিসে চলে যান তরুণী। অফিসের দরজা খুলতেই দেখে পিতা এবং কন্যার রক্তাক্ত দেহ। পুলিশের অনুমান, ওই অধ্যাপক তাঁর কন্যাকে খুন করে নিজে আত্মহত্যা করেছেন।
ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় হায়দরাবাদের হিসার এলাকার একটি বিশ্ববিদ্যালয়ে ঘটে।মৃত ব্যক্তির নাম সন্দীপ গয়াল, বয়স ৩৫।
পুলিশ সূত্রের খবর অনুযায়ী,২০১৬ সাল থেকে সন্দীপ হিসারের বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক হিসাবে কর্মরত ছিলেন। তাঁর স্ত্রী দাবি করেছেন, সন্দীপ রবিবার সন্ধ্যায় তাঁর মেয়েকে নিয়ে ঘুরতে যাবেন বলে স্কুটারে চেপে বেরিয়ে ছিলেন। বহুক্ষণ কেটে যাওয়ার পরও তাঁরা বাড়ি না ফেরায়, সন্দীপের স্ত্রী তাদের খোঁজ করতে সোজা বিশ্ববিদ্যালয়ে চলে যান।
পুলিশকে তাঁর স্ত্রী জানান, বিশ্ববিদ্যালয় গিয়ে তিনি দেখতে পান বিশ্ববিদ্যালয়ের পশুচিকিত্সা এবং রেডিয়োলজি বিভাগের সামনে সন্দীপের স্কুটার দাঁড় করানো রয়েছে এবং তাঁর অফিসের সামনে গিয়ে দেখেন ভিতর থেকে দরজা বন্ধ। সঙ্গে সঙ্গে সেখানকার নিরাপত্তা রক্ষীদের ডাকাডাকি করে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখতে পান রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে রয়েছে সন্দীপ এবং তাঁর কন্যার দেহ ।
খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দুটি মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠান। পুলিশ সূত্রে খবর, সন্দীপ সার্জিক্যাল ব্লেড দিয়ে তাঁর কন্যার গলা চিরে খুন করেছে এবং একই ব্লেড দিয়েও গলা কেটে সে নিজে আত্মহত্যা করেছে। তবে এই আত্মহত্যার পিছনে ঠিক কি কারণ রয়েছে তা খতিয়ে দেখছে বলে।






